গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

ভূরুঙ্গামারীতে উদ্ধার অভিযান পরিত‍্যক্ত, সন্ধান মেলেনি নদে নিখোঁজ ছাত্রের

Link Copied!

টানা ৫ ঘন্টা উদ্ধার অভিযান পরিচালনা করে অবশেষে তা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর দুধকুমার নদে গোসল করতে নেমে হাফেজিয়া মাদরাসার নিখোঁজ এক ছাত্রের সন্ধান পায়নি ফায়ার সার্ভিস এর উদ্ধার কারী ডুবুরি দল।

নিখোঁজ ওই ছাত্রের নাম বায়েজিদ হোসেন (৯)। সে উপজেলার তিলাই ইউনিয়নের দক্ষিণ ছাট গোপালপুর শালমারা গ্রামের বাদশা মিয়ার ছেলে। তিলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান নিখোঁজের এ তথ‍্য নিশ্চিত করেছেন।

পরিবারের বরাত দিয়ে ইউপি চেয়ারম্যান জানান নিখোঁজ বায়েজিদ পাগলারহাট বাজার হাফেজিয়া মাদরাসার ছাত্র।

পরিবার ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, শুক্রবার (৭ জুলাই) বিকেল ৩ টার দিকে বায়েজিদসহ আরো কয়েকটি শিশু দুধকুমার নদের শালমারা ঘাটে গোসল করতে নামে। গোসলের এক পর্যায় নদের পানির স্রোতে তলিয়ে যায়। পরে পরিবারের ও এলাকার লোকজন বিভিন্ন উপকরণ দিয়ে অনেক খোঁজাখুঁজির পরেও না পেয়ে পুলিশ ও নাগেশ্বরী ফায়ার সার্ভিস কে খবর দেয়।

আরও পড়ুন-   দুধকুমার নদে গোসল করতে নেমে মাদরাসার ছাত্র নিখোঁজ

খবর পেয়ে নাগেশ্বরী ফায়ার সার্ভিস এর একটি দল ঘটনাস্থলে আসে। পরে তাদের সাথে রংপুর ফায়ার ব্রিগেড এর ডুবুরি দল যোগ দেয়। নদীতে পানি বেশি থাকায় তিনটি দলে ভাগ হয়ে সকাল আটটা থেকে দুপুর ১ টা পর্যন্ত টানা উদ্ধার কার্যক্রম চালায় ফায়ার সার্ভিস এর ডুবুরি দল। টানা পাঁচ ঘন্টা নদের বিভিন্ন অংশে অভিযান চালিয়ে লাশের কোন সন্ধান না পেয়ে উদ্ধার অভিযান পরিত‍্যক্ত ঘোষণা করা হয়।

নাগেশ্বরী ফায়ার সার্ভিস এর ষ্টেশন মাস্টার মোঃ ইমন মিয়া জানান, টানা ৫ ঘন্টা অভিযান চালিয়ে লাশের কোন সন্ধান না পেয়ে উদ্ধার অভিযান পরিত‍্যক্ত ঘোষণা করা হয়েছে। গরমের দিন হওয়ায় ১২ থেকে ১৪ ঘন্টায় লাশ ভেসে ওঠার কথা। অথবা নদীতে প্রচণ্ড স্রোত থাকায় লাশ ভাটিতে ভেসে যেয়ে থাকতে পারে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন