গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

প্রথম কর্মদিবসে সচিবালয়ে ঈদের আমেজ

Link Copied!

পবিত্র ঈদুল ফিতরের টানা পাঁচদিন ছুটি শেষে কর্মস্থলে ফিরছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। ঈদের পর প্রথম কর্মদিবস হওয়ায় দেশের অন্য সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মতো সচিবালয়েও ঈদ আনন্দে মেতে উঠেছেন সকলেই।

সোমবার (২৪ এপ্রিল) সকালে সচিবালয় ঘুরে দেখা গেছে ঈদের ছুটির পর অফিসে এসে কর্মকর্তা-কর্মচারীরা একে অন্যের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন।

তবে ঈদের নির্ধারিত ছুটির পাশাপাশি প্রায় ৫০ শতাংশ কর্মকর্তা অতিরিক্ত ছুটি নেওয়ায় সচিবালয়ে প্রথম কর্মদিবসে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি কিছুটা কম। গাড়ি পার্কিং এলাকার অনেক জায়গাও ফাঁকা পড়ে আছে। তবে আগামী রবিবার থেকে প্রশাসনের এই প্রাণকেন্দ্রে পুরোদমে কর্মব্যস্ততা শুরু হবে।

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কম্পিউটার অপারেটর শফিকুল ইসলাম বলেন, ঈদের পর একটা বড় ছুটি প্রয়োজন হবে বলে অতিরিক্ত ছুটি নেইনি। ঈদের পর সচিবালয়ের প্রথম কর্মদিবসেই সকাল সকাল প্রবেশ করেছি। সবকিছু নীরব কিন্তু ভালো লাগছে। এক সহকর্মী গ্রাম থেকে পিঠা নিয়ে এসেছেন। মনে হচ্ছে প্রিয়জনের পাঠানো উপহার পেয়েছি।

আরও পড়ুন-       রোকাইয়াকে বাঁচাতে প্রয়োজন ৪ লাখ টাকা

সচিবালয়ে একটি প্রকল্পের চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া ফয়সাল আহমেদ বলেন, তিনদিনের ছুটিতে জামালপুর গিয়েছিলাম। ঈদ শেষ করে তাড়াহুড়ো করে ঢাকায় এসেছি। সকালেই অফিসে প্রবেশ করেছি। ভালো লাগছে ঈদের পরেও। তবে বাড়িতে আরও কয়েকদিন থাকার ইচ্ছা থাকলেও পারলাম না।

ঈদের প্রথম দিনে অফিসে এসে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম খান জানান, ঈদের ছুটি শেষ করে অফিস করছি। বিশেষ কোনো কাজ না থাকায় ঐচ্ছিক ছুটির প্রয়োজন হয়নি। ঈদের পরে অনেকেই সাধারণত অতিরিক্ত ছুটিতে থাকেন, কিন্তু দায়িত্ব কখনো আমাদের ছুটি দেয় না।

তিনি বলেন, ঈদের পর অফিস করে বেশ ভালোই লাগছে। কর্মকর্তাদের উপস্থিতি কম হলেও যারাই এসেছেন সবার মধ্যে ঈদের আমেজ রয়েছে। অনেকেই শুভেচ্ছা বিনিময় করেছেন।

মোবাইল ফোন অপারেটরদের বরাত দিয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার জানিয়েছেন, এবার ঈদুল ফিতর উদযাপন করতে প্রায় এক কোটির বেশি মানুষ ঢাকা ছেড়েছেন।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…