গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

সংস্কৃতি ও খেলাধুলাই পারে যুব সমাজকে মাদক থেকে রক্ষা করতেঃ মেয়র নজরুল

Link Copied!

সংস্কৃতি ও খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশ ঘটায় মন্তব্য করে সংস্কৃতি প্রেমি সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর মেয়র এস এম নজরুল ইসলাম জোড় তাগিদ দিয়ে বলেন সংস্কৃতি ও খেলাধুলায় যুবসমাজকে যুক্ত করে মাদক ও সন্ত্রাস থেকে দুরে রাখতে হবে।

শনিবার (১০ জুন) বিকেলে উপজেলার সোনতলা সড়ক সেতুর নিচে অবস্থিত চরে খাঁন সোনতলা গ্রামের যুব সমাজের আয়োজনে ফুটবল খেলার উদ্বোধন অনুষ্ঠানে তাদের উদ্দেশ্যে পৌর মেয়র ও আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ দলীয় নৌকা মার্কা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী এস এম নজরুল ইসলাম এসব কথা বলেন।

তিনি বলেন, যুব সমাজ প্রতিটি দেশের মানব সম্পদ। যুব সমাজ সংস্কৃতি ও খেলাধুলার সাথে যুক্ত থাকলে তারা কখনোই সন্ত্রাস এবং মাদকের সাথে জড়িত হতে পারবে না।

আরও পড়ুন-   শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ

তিনি খেলোয়ারদের উদ্দেশ্যে আরও বলেন, আসুন সবাই মিলে ‘মাদককে না বলি; মাঠে এসে খেলাধুলা করি, শরীর সুস্থ রাখি।’ মাদকের এই ভয়াল ছোবল থেকে যুব সমাজকে রক্ষা করি এবং মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক কর্মকান্ডে জড়িত থাকি।

এ সময় তার সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন কয়ড়া সিনিয়র ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ জাবেদ আলী, সমাজ সেবক মাসূদ রানা সুখন, পৌর আ’লীগ নেতা মোঃ আব্দুল কুদ্দুস, যুবলীগ নেতা আল হেলাল রতন, ছাত্রলীগ নেতা একরামুল ইসলাম, মোঃ জাহিদুল ইসলাম জীবন ও শাওন প্রমুখ ।

এছাড়াও পৌর আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…