গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

গাইবান্ধায় অপহরণ ও হত্যা মামলায় ১ জনের যাবজ্জীবন কারাদণ্ড

Link Copied!

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাখালবুরুজ উত্তরপাড়া গ্রামের ভোলা মিয়ার ছেলে রতনকে (২৪) শিশু অপহরণ এবং হত্যার অপরাধে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরে ৬ মাসের সশ্রম কারাদন্ডের আদেশ দেন আদালত।

রবিবার (২৫ জুন) গাইবান্ধা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২ এর বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমান আসামীর অনুপস্থিতিতে এই রায় ঘোষনা করেন।

আরও পড়ুন-   পরিবেশের ক্ষতি করে আবারও জরিমানা গুনলেন নেইমার

মামলা সুত্রে জানা গেছে, ওই উপজেলার সোনারপাড়া গ্রামের ফুলমিয়ার সাথে অভিযুক্ত রতন মিয়ার ধর্মসুত্রে আত্মীয়তার সর্ম্পক ছিলো। এই সুযোগে ২০১২ সালের ১৮ ফেব্রুয়ারী বিকেলে রতন মিয়া সুকৌশলে ফুল মিয়ার ৭ বছরের শিশু নুরুন্নবীকে বাড়ির সামনে থেকে অপহরণ করে নিয়ে যায়। পরে সে ফুলমিয়ার কাছে নুরুন্নবীকে ছেড়ে দেয়ার শর্তে মুক্তিপণ হিসেবে ৫০ হাজার টাকা দাবি করে। ওই টাকা ফুল মিয়া দিতে না পারায় শিশুটিকে হত্যা করে করতোয়া নদীতে কচুরীপানার নিচে গুম করে রাখে। পরবর্তীতে মৃত শিশুটির লাশ রাখালবুরুজ মিয়া পাড়া গ্রামের বান্নিতলা সৈয়দ আলীর চরে নদীর পাড় থেকে পুলিশ উদ্ধার করে। পরে মৃত নুরুন্নবীর বাবা ফুলমিয়া বাদি হয়ে গোবিন্দগঞ্জ থানায় ৪ জনকে আসামী করে ৪টি ধারায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় বিচারক ৩ জনের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দেন। দন্ডিত আসামী রতন পলাতক রয়েছে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…