গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

শার্শায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

Link Copied!

জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ-১৭) ২০২৩ এর ফাইনাল খেলা, পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ জুন) বিকালে শার্শা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এই খেলা অনুষ্ঠিত হয়। খেলায় শার্শা উপজেলার ১১ টি ইউনিয়ন থেকে ১১টি দল অংশগ্রহণ করে সর্বশেষ শার্শা ফুটবল একাদশ ও গোগা ফুটবল একাদশ ফাইনালে পৌঁছে।

বিকালে শার্শা ফুটবল একাদশ ও গোগা ফুটবল একাদশ ফাইনালে মুখোমুখি হাড্ডাহাড্ডি খেলায় শার্শা ফুটবল একাদশ গোগা ফুটবল একাদশকে ৬-০ গোলে হারিয়ে জয়লাভ করে।

শার্শা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নারায়ন চন্দ্র পাল এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-১ (শার্শা) আসনের এমপি আলহাজ্ব শেখ আফিল উদ্দিন।

আরও পড়ুন-   ফরিদপুরে ভুয়া সিআইডি পুলিশ আটক

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামীলীগের সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তি যোদ্ধা সিরাজুল হক মঞ্জু, শার্শা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইসলাম, শার্শা থানার অফিসার ইনচার্জ এস.এম আকিকুল ইসলাম, বেনাপোল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া,

এসময় আরও উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল, শার্শা উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল্লাহ আল রাসেল, শার্শা সদর ইউনিয়নের চেয়ারম্যান কবির উদ্দিন তোতা, গোগা ইউনিয়নের চেয়ারম্যান তবিবুর রহমান প্রমুখ।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…