গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

কিশোরগঞ্জে রনচন্ডী বসুনিয়া পাড়া বালিকা দাখিল মাদ্রাসা শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান

Link Copied!

নীলফামারীর কিশোরগঞ্জে মাদ্রাসা পর্যায়ে রণচন্ডী বসুনিয়া পাড়া বালিকা দাখিল মাদ্রাসা শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে। জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ উপলক্ষে মাদ্রাসাটি শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়।

এ বিষয়টি নিশ্চিত করেছেন মাদ্রাসা সুপার মাওলানা মোজাফফর হোসেন।

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হওয়ায় মাদ্রাসা শিক্ষক, ছাত্র-ছাত্রী, অভিভাবক, গভর্নিং বডি এবং এলাকাবাসীর মধ্যে বইছে খুশির বন্যা।

আরও পড়ুন-   রোকাইয়াকে বাঁচাতে প্রয়োজন ৪ লাখ টাকা

জানা গেছে, জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে ৩৪ ক্যাটাগরিতে রনচন্ডী বসুনিয়া পাড়া বালিকা দাখিল মাদ্রাসার ফলাফল,শিক্ষকদের যোগ্যতা, অবকাঠামোগত সুবিধা, প্রশাসনিক ও আর্থিক শৃঙ্খলা, আইসিটি দক্ষতা, পঠন-পাঠনে, নিয়মানুবর্তিতা, শিক্ষার পরিবেশ, জাতীয় দিবসসমূহ উদযাপন প্রভৃতি বিবেচনায় উক্ত মাদ্রাসাটিকে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত করা হয়।

XDurbar দূর্বার 1st gif ad biggapon animation বিজ্ঞাপন এ্যানিমেশন

মাদ্রাসা সুপার মাওলানা মোজাফফর হোসেন বলেন, শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হওয়ায় আমি গর্ববোধ করছি। এ সাফল্যের জন্য প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের নিবিড় পর্যবেক্ষণ, ছাত্র-ছাত্রীদের কঠোর অধ্যবসায়, শিক্ষকদের একনিষ্ঠতা এবং সর্বোপরি অভিভাবকদের সচেতনতাই এই ফলাফলের মূলমন্ত্র। এজন্য শিক্ষা প্রশাসনকে ধন্যবাদ জানাই‌।

আরও পড়ুন-   বড়াইগ্রামে স্মার্ট ভূমিসেবা সপ্তাহ শুরু

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এটিএম নুরুল আমিন শাহ্ বলেন, রণচন্ডী বসুনিয়া পাড়া বালিকা দাখিল মাদ্রাসার সফলতা একটি সম্মিলিত প্রচেষ্টার ফল। এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে প্রতিষ্ঠানটি সামনের দিকে আরো অনেকদূর এগিয়ে যাবে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…