গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

সুশীলদের প্রতি সহিংসতা ও ভয় দেখানোয় উদ্বেগ যুক্তরাষ্ট্রের

Link Copied!

ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে মিডিয়া এবং সুশীল সমাজের বিরুদ্ধে সহিংসতা ও ভয় দেখানোর বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে স্থানীয় সময় সোমবার (১০ এপ্রিল) দুপুরে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সাথে বৈঠকের সময় এমন উদ্বেগ প্রকাশ করেন মার্কিন ব্লিঙ্কেন। ঢাকার মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার (১১ এপ্রিল) রাতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মার্কিন প্রধান উপ-মুখপাত্র বেদান্ত প্যাটেল জোর দিয়ে বলেন, বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং মানবাধিকারের প্রতি সম্মান গুরুত্বপূর্ণ। কারণ আমরা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গভীর করতে চাই।

আরও পড়ুন- ডা. জাফরুল্লাহ চৌধুরী আর নেই

বেদান্ত প্যাটেল বলেন, বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা শরণার্থীদের আতিথেয়তার জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানান এবং ২০১৭ সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের মানবিক সহায়তায় প্রায় ২ দশমিক ১ বিলিয়ন ডলারের কথা তুলে ধরেন, যার মধ্যে বিশ্ব খাদ্যের জন্য ২৩ দশমিক ৮ মিলিয়ন ডলারের নতুন সহায়তা অন্তর্ভুক্ত রয়েছে।

বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি, অবাধ ও সুষ্ঠু নির্বাচন, মানব ও শ্রম অধিকার এবং মত প্রকাশের স্বাধীনতার প্রচারে যুক্তরাষ্ট্রের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন বলে জানান বেদান্ত প্যাটেল।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

 

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…