গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

খুলনা, বরিশাল, চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায় হতে পারে ঝড়বৃষ্টি

Link Copied!

আগামী ২৪ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (৬ মে) সকালে দেওয়া আবহাওয়া বার্তায় বলা হয়েছে, আগামী ৭২ ঘণ্টার মধ্যে লঘুচাপটি আরও ঘনীভূত হতে পারে। তবে লঘুচাপটি নিম্নচাপে পরিণত হবে কি না, সে সম্পর্কে এখনো কিছু বলেনি আবহাওয়া দপ্তর।

আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। হতে পারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আরও পড়ুন-   জলবায়ু পরিবর্তনে কি মানুষের বিলুপ্তি ঘটতে পারে? 

সকাল ৯টায় দেওয়া ঐ বার্তায় আবহাওয়া অধিদপ্তর আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে। পূর্বাভাস অনুযায়ী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে। পূর্বাভাসে আরও বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তার কাছাকাছি এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। আগামী ৭২ ঘণ্টায় এটি আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে।

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

এ বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বলেন, “আগামী ২৪ ঘণ্টার মধ্যে লঘুচাপ সৃষ্টি হতে পারে। এটি পরবর্তী সময়ে নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। কিন্তু তা বেশ কিছু বিষয়ের ওপর নির্ভর করছে। তাই এই লঘুচাপের পরবর্তী অগ্রগতি জানতে আরও কিছুটা সময় লাগবে।”

আরও পড়ুন-  রোকাইয়াকে বাঁচাতে প্রয়োজন ৪ লাখ টাকা  

এ ছাড়া দেশের অন্যান্য জায়গায় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। রাতের তাপমাত্রাও সামান্য বাড়তে পারে।

গত ২ মে আবহাওয়া অধিদপ্তর চলতি মাসের দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে। সেখানে বলা হয়েছে, এ মাসে একটি ঘূর্ণিঝড় হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোঃ আজিজুর রহমান ২ মে বলেছিলেন, আগামী ৮ কিংবা ৯ মে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এটি একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। ১২ অথবা ১৩ তারিখে লঘুচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা আছে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…