গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

কাবুলের মসজিদে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ২১

  • কাবুলের মসজিদে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ২১

    হাসপাতালের বাইরে স্বজনদের অপেক্ষা। ছবি: রয়টার্স

Link Copied!
বুধবার এশার নামাজের সময় আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২১ জনে পৌঁছেছে বলে জানিয়েছে পুলিশ। নিহতদের মধ্যে মসজিদের ইমামও রয়েছেন। এছাড়া এই ঘটনায় আরও ৩৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান।
হামলার নেপথ্যে কারা রয়েছে তা এখনও স্পষ্ট নয়। কাবুলে অপর এক আত্মঘাতী হামলায় তালেবানপন্থি এক আলেমকে হত্যার এক সপ্তাহের মাথায় নতুন হামলার ঘটনা ঘটলো। ওই হামলার দায় স্বীকার করে ইসলামিক স্টেট (আইএস)।

বিস্ফোরণের পর কাবুলের ঘটনাস্থল ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারা জোরালো বিস্ফোরণের শব্দ শুনেছেন। এই শব্দে আশেপাশের ভবনের কাঁচ গুড়িয়ে যায়।

কাবুলের মূল হাসপাতাল পরিচালনাকারী বেসরকারি উন্নয়ন সংস্থা ইমারজেন্সি এর প্রধান স্টিফানো সোজ্জা জানিয়েছেন, তারা শিশুসহ মোট ৩৫ জনকে চিকিৎসা দিয়েছেন।

গোয়েন্দা টিম জানিয়েছে, তাদের তদন্ত অব্যাহত রয়েছে।

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…