গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

উলিপুরে ইজিপিপি প্রকল্পে অনিয়ম ও দূর্নীতির অভিযোগ

Link Copied!

কুড়িগ্রামের উলিপুরে তবকপুর ইউপির চেয়ারম্যান মোখলেছুর রহমানের বিরুদ্ধে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান (ইজিপিপি) প্রকল্পে অনিয়ম ও অর্থ বাণিজ্যের অভিযোগ পাওয়া গেছে। এদিকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অভিযোগ দাখিলের দীর্ঘসময় পেরিয়ে গেলেও দাখিলকৃত অভিযোগের কোনো সুরাহা পায়নি সুবিধা বঞ্চিত মজুরগণ।

সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা গেছে, উপজেলার তবকপুর ইউনিয়নে বিগত অর্থ বছরে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান (ইজিপিপি) প্রকল্পে ৪শ ৭৮ জনকে ওই কর্মসুচিতে কাজ করার সুযোগ দেয়া হয়। চলতি অর্থ বছরে সরকারী বিধি মোতাবেক ৭৯ জনকে বাদ করে ৩শ ৯৯ জনকে রাখা হয়।

আরও পড়ুন-    রোকাইয়াকে বাঁচাতে প্রয়োজন ৪ লাখ টাকা

কিন্তু নিয়ম বহির্ভূত ভাবে ইউপি পুরাতন মজুরদের একটি বৃহৎ অংশ বাদ দিয়ে আর্থিক সুবিধা নিয়ে ৮০ জন নতুন মজুর নিয়োগ করেন। ফলে বাদ পরা সুস্থ্য সবল মজুরগণ গত ১৫ই ফেব্রুয়ারি উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেন।

ওই ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে সরেজমিন ঘুরে সুবিধাবঞ্চিতদের অভিযোগের সত্যতা ও আর্থিক লেনদেনর প্রমান পাওয়া যায়।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…