গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

বড়াইগ্রামে প্রাণিসম্পদ প্রদর্শনী ও সেবা সপ্তাহ উদ্বোধন

Link Copied!

নাটোরের বড়াইগ্রামে প্রাণিসম্পদ প্রদর্শনী ও সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে হাসপাতাল চত্বরে কেক ও ফিতা কেটে এ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন অতিথিরা। পরে প্রদর্শনী স্টল পরিদর্শন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ইউএনও মোছাঃ মারিয়াম খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আমির হামজা।

আরও পড়ুন-    রামগড়ে গলায় ফাঁস দিয়ে এক ব‍্যক্তির আত্মহত্যা

এতে বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি এ্যাড. কোহেলী কুদ্দুস মুক্তি, উপজেলা আ’লীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খুরশিদ আলম, উপজেলা কৃষি অফিসার শারমিন সুলতানা, থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক ও খামারীরা বক্তব্য রাখেন।

প্রদর্শনীতে বিশেষ ও উন্নত জাতের বিভিন্ন গৃহপালিত পশু ও পাখি সহ ভেটেরিনারি প্রযুক্তি ও সামগ্রী ৩৯ টি স্টলে প্রদর্শন করা হয়।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…