গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

ঢাকায় বিশ্বব্যাংকের এমডি

Link Copied!

ঢাকায় তিন দিনের সফরে এসেছেন বিশ্বব্যাংকের এমডি এক্সেল ভ্যান ট্রটসেনবার্গ। বাংলাদেশে এটিই ভ্যান ট্রটসেনবার্গের প্রথম আনুষ্ঠানিক সফর। তার সঙ্গে দক্ষিণ এশিয়া অঞ্চলের বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার থাকার কথা রয়েছে।

আজ শনিবার (২১ জানুয়ারি) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তনি।

এ সফরে তিনি প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী ও অন্যান্য জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।

আরও পড়ুন-    বাড়ছে তাপমাত্রা, বাজছে শীতের বিদায় ঘণ্টা

আগামীকাল (২২ জানুয়ারি) বাংলাদেশ ও বিশ্বব্যাংক গ্রুপের মধ্যে সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেবেন এক্সেল ভ্যান ট্রটসেনবার্গ।

বিশ্বব্যাংকের এমডি’র ঢাকা সফর নিয়ে শুক্রবার এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা সফরে এক্সেল ভন ট্রটসেনবার্গ প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী ও অন্যান্য জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতের পাশাপাশি সুশীল সমাজের প্রতিনিধি ও উন্নয়ন অংশীদারদের সঙ্গেও বৈঠক করবেন। এছাড়া তিনি বিশ্বব্যাংকের সহায়তাপুষ্ট বিভিন্ন প্রকল্প পরিদর্শন করবেন।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…