গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

আ.লীগ অফিস ভাংচুর বোমা বিস্ফোরণ : মামলা

Link Copied!

লক্ষ্মীপুরের রায়পুরে আওয়ামী লীগ অফিসে হামলা ভাংচুর ও বোমা বিস্ফোরণের ঘটনায় তিন দিন পর থানায় মামলা করা হয়েছে।

শনিবার রাতে (১৭ ডিসেম্বর) বামনী ইউনিয়ন সেচ্ছাসেবকলীগ আহবায়ক তাজল ইসলাম.বাদি হয়ে উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি শাহরিয়ার ফয়সাল, সাবেক যুবদল সভাপতি সফিকুর রহমান ভূইয়া ও সফিকুল আলম আলমাসসহ -জামায়াতের ১০জন নাম উল্লেখ্যসহ অজ্ঞাত ১৪০/১৪৫ জনের নামে মামলা করেন,যার নাম্বার ১৩/২০২২)।।

উল্লেখ্য -বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) আনুমানিক ১২টায় বামনী ইউপির বাংলাবাজার এলাকার স্থানীয় আওয়ামী লীগ অফিসে এ ঘটনা ঘটেছে। হামলার সময় চেয়ার টেবিল ভাংচুর করা হয়। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এ ঘটনার প্রতিবাদে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রতিবাদ মিছিল করেছে।

মামলার বিবরনে জানাযায়, বৃহস্পতিবার রাত ১২টার দিকে দুটি রিকশায় করে ৪জন মুখোশধারী লোক এসে বাংলাবাজারে আওয়ামী লীগ অফিসে প্রবেশ করে ভাংচুর চালিয়ে একটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। এতে প্রায় ৩০ হাজার টাকার আসবাবপত্রের ক্ষতি হয়েছে। মামলাটি এসআই জাহাঙ্গিরকে দায়িত্ব দেয়া হয়।

রায়পুর থানার ওসি শিপন বড়ুয়া জানান, বামনী ইউনিয়ন আ’লীগের অফিসে হামলা, ভাংচুর ও বোমা বিস্ফোরণের ঘটনায় শনিবার রাতে ১০জন নামসহ অজ্ঞাত ১৪০/১৪৫ জনের নামে মামলা করা হয়েছে। আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

সর্বমোট নিউজ: 1081

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ