গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

গাজীপুরে আগুনে পুড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

Link Copied!

গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানার সিকদার পাড়া এলাকার শুকুর শিকদারের বাড়িতে আগুনে পুড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।

আজ শনিবার (১৭ ডিসেম্বর) সকাল ৬টার দিকে তাদের মরদেহ উদ্ধার করেছে কোনাবাড়ী থানা পুলিশ।

নিহতরা হলেন, শফিয়ার রহমান (৩৮) ও তার স্ত্রী নাসরিন আক্তার (৩৬)।

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আশরাফ উদ্দিন এ তথ‌্য নিশ্চিত করেছেন।

নীলফামারীর ডোমরা থানার নুরি ইসলামের মেয়ে নাসরিন আক্তার। তিনি কাশিমপুরে তাসনিয়ায় সুয়িং অপারেটর হিসেবে কাজ করতেন। শফিয়ার রহমানের বাড়ি নীলফামারী ডিমলা থানার ডাঙ্গার হাট গ্রামে। তার বাবার নাম মোহাম্মদ আলী। তাদের দুটি ছেলে সন্তান রয়েছে।

আরও পড়ুন-    মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করছে সরকারঃ মোশাররফ

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুকুর শিকদারের ছয়তলা ভবনের নিচতলাতে ভাড়া থাকতেন ওই দম্পতি। বাড়ির নিরাপত্তার দায়িত্বে থাকা প্রহরী ওই রুমে আগুনের ধোঁয়া দেখতে পান। পরে তার চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে শাবল দিয়ে ঘরের দরজা ভেঙে আগুন নিয়ন্ত্রণে আনেন। তাদের মধ্যে একজন ৯৯৯ ফোন দিলে ঘটনাস্থলে পুলিশ ও সিআইডি এসে আলামত সংগ্রহ করেন।

নাসরিনের ভাই নজরুল ইসলাম বলেন, ওদের মধ্যে মাঝেমধ্যে ঝগড়া হতো। গত কয়েকদিন আগেও এসে তাদের ঝামেলা মিটিয়ে গিয়েছে। বোনটা জীবনেও সুখ পেল না। ঘরে কীভাবে আগুন লাগলো এটাই বুঝতে পারছি না। এতো কষ্ট করে মারা গেলে। কোনোভাবেই মেনে নিতে পারছি না।

এ ঘটনায় কোনো নাশকতা রয়েছে কিনা বা কেনো এমন ঘটনা ঘটলো, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক মোঃ আব্দুল্লাহ আল আরিফিন বলেন, এ বিষয়ে কেউ কোনো তথ্য জানায়নি। ঘটনা শুনে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলের উদ্দেশে যাচ্ছে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন