গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

বিরামপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

Link Copied!

“দুর্যোগ-দুর্ঘটনা হ্রাস করি, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় দিনাজপুরের বিরামপুরে ফায়ার স্টেশনের আয়োজনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের শুভ উদ্বোধন আলোচনা সভা অনূষ্ঠিত হয়েছে।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৫ নভেম্বর) বেলা ১২টার দিকে পৌর শহরের বেলডাঙ্গা ফায়ার সার্ভিস কার্যালয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়।

আরও পড়ুন-    বাংলাদেশে এখন মাথাপিছু আয় ২ হাজার ৮২৪ ডলার

উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার এএসপি (বিরামপুর-নবাবগঞ্জ) সার্কেল একেএম ওহিদুন্নবী, বিরামপুর ফায়ার সার্ভিস সাব অফিসার (ভারঃ) আব্দুল আজিজ প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিরামপুর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ (ভারঃ) আব্দুল আজিজ।

আলোচনা সভার আগে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা ও ফায়ার সার্ভিসের পতাকা উত্তোলন করা হয়।

এসময় জনপ্রতিনিধি, বিভিন্ন স্কু্ল-কলেজের প্রধান,শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ফায়ার স্টেশনের ফায়ার ফাইটারসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…