গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

নির্বাচনঃ এমপি নির্বাচিত হলেন সাজেদাপুত্র লাবু চৌধুরী

Link Copied!

জাতীয় সংসদ ২১২ ফরিদপুর- ২ আসনের উপ- নির্বাচনে আওয়ামী লীগ সমর্থীত নৌকা প্রতীকের প্রার্থী শাহদাব আকবর চৌধুরী লাবু ৬৮৮১২ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী বাংলাদেশ খেলাফত আন্দোলনের বটগাছ প্রতীকের প্রার্থী এ্যাডঃ জয়নুল আবেদীন বকুল পেয়েছে ১৪৮৭৮ ভোট। এসকল তথ্য ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে জানাগেছে।

আজ শনিবার (৫ নভেম্বর) সকাল ৮ হতে বিরতিহীন ভাবে ভোট গ্রহণ চলে বিকেল চারটা পর্যন্ত।

কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়। ইভিএমের মাধ্যমে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এই আসনে মোট ৩ লাখ ৮ হাজার ৪ শত ৭৯ ভোট। এর মধ্যে ৮৩৬৯০ জন ভোটার তাদের বৈধ ভোট প্রয়োগ করেছেন।

আরও পড়ুন-  কাঞ্চনজঙ্ঘা দেখার পর ফিরলো লাশ হয়ে

নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনী ছিলো চোখে পরার মতো।

নগরকান্দা – সালথা উপজেলা ও সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়ন নিয়ে এ সংসদীয় আসন গঠিত। উপ- নির্বাচনে ৬ জন প্রার্থী তাদের মনোনয়ন ফরম জমা দিলেও এক এক করে তিন প্রার্থী তাদের মনোনয়ন ফরম প্রত্যাহার করে নিয়েছে আরেকজনের মনোনয়ন বাতিল বলে গণ্য হয়। যার ফলে দুজনের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে শাহদাব আকবর চৌধুরী লাবু বেশি ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়ে জাতীয় সংসদের সদস্য হওয়ার গৌরব অর্জন করেছে।

উল্লেখ্য সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে এ আসন শুন্য হলে উপ- নির্বাচন ঘোষণা করে বাংলাদেশ নির্বাচন কমিশন।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন