গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

ইউক্রেনে ইন্টারনেট সেবা প্রদান নিয়ে ইলন মাস্কের ‘ইউটার্ন’

Link Copied!

অনির্দিষ্টকালের জন্য ইউক্রেনকে বিনা মূল্যে ইন্টারনেট সেবা দিতে ‘আগ্রহী নয়’ বলে জানিয়েছিলেন বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি স্পেসএক্সের প্রধান ইলন মাস্ক। তবে এখন তিনি মত পরিবর্তন করেছেন।শনিবার (১৫ অক্টোবর) ইলন মাস্ক বলেছেন, তার কোম্পানি স্টারলিংক ইউক্রেনে স্যাটেলাইটের মূল্য পরিশোধ করবে।

এর আগে স্থানীয় সময় শুক্রবার ইলন মাস্ক বলেন, তার প্রতিষ্ঠান স্পেসএক্স স্টারলিংক স্যাটেলাইটের মাধ্যমে ইউক্রেনে আর ইন্টারনেট সেবা দিতে আগ্রহী নয়।

প্রতিষ্ঠানটি এ জন্য যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ পেন্টাগনের কাছে অনুদান দাবি করে।

আরও পড়ুন- সব পূর্বাভাসেই দেশে খাদ্য ঘাটতির বার্তা

চলতি বছরের ফেব্রুয়ারিতে শুরু হয় রাশিয়া ইউক্রেন যুদ্ধ। এ সময় রুশ আক্রমণে ইউক্রেনের যোগাযোগব্যবস্থার অবকাঠামো ধ্বংসের দারপ্রান্তে চলে যায়। এরপর এগিয়ে আসেন ইলন মাস্ক।

তিনি ফেব্রুয়ারির শেষ দিকে ইউক্রেনকে বিনা মূল্যে স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট সেবা দিতে কয়েক হাজার টার্মিনাল পাঠান। এ ইন্টারনেট সেবার পুরো খরচ ব্যয় করেছে স্পেসএক্স।

সম্প্রতি রাশিয়া-ইউক্রেন সংকট নিরসনে ‘গণভোট’ আয়োজনের প্রস্তাব দেন ইলন মাস্ক। এটা নিয়ে ব্যাপক সমালোচনা হয়।- আলজাজিরা

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…