গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

যশোরে চালের ড্রামের ভিতর পাওয়া গেল শিশুর লাশ

Link Copied!

নিখোঁজের ১১ঘন্টা পর যশোর সদর উপজেলার পতেঙ্গালী গ্রামে একটি বাড়ি থেকে সানজিদা (৪) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে ডিবি পুলিশ। শনিবার (১অক্টোবর) রাত ১১টার দিকে বাড়ির চাইলের ড্রামের মধ্যে থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় ওই বাড়ির মালিক আঞ্জুয়ারা বেগমকে আটক করা হয়েছে। নিহত সানজিদা ওই গ্রামের সোহেল হোসেনের মেয়ে।

পুলিশ জানিয়েছে, পূর্বশক্রতার জেরে প্রতিবেশী সোহেলের মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করে আঞ্জুয়ারা লাশ নিজের ঘরের চালের ড্রামের মধ্যে লুকিয়ে রাখে।

আরও পড়ুন- টেকনাফ সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক অবস্থানে কোস্ট গার্ড

ডিবি পুলিশের এসআই মফিজুল ইসলাম জানায়, সানজিদাকে শনিবার দুপুর ১২ টা থেকে খুজে পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় কোতোয়ালী থানায় সাধারণ ডায়েরী করে সানজিদার পরিবার। বিষয়টি নিয়ে ডিবি পুলিশ তদন্তে নামে। পরে তাদের সন্দেহ হয় আঞ্জুয়ারাকে নিয়ে। তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালালে লাশ ঘরের ড্রামের মধ্যে রাখা আছে বলে জানায় আঞ্জুয়া।

এ বিষয়ে কোতোয়ালি থানার এসআই কাজী জুবাযের জানায়, সুরতহাল প্রতিবেদন তৈরী শেষে লাশ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। চারবছরের শিশুর এমন করুন মৃত্যু মেনে নিতে পারছেন না কেউই। একই সাথে স্থানীয়রা জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…