গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

শাকিব খানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, হয়েছিল মামলাও!

Link Copied!

২০১৮ সালে অস্ট্রেলিয়ায় ‘সুপার হিরো’ ছবির শুটিং চলাকালীন সময় এক সহপ্রযোজককে ধর্ষণের অভিযোগ উঠেছে ঢালিউড ভাইজানের বিরুদ্ধে। শাকিব খান ও বুবলীর বিয়ে, সন্তান নিয়ে আলোচনার মাঝেই বোমা ফাটালেন আমেরিকা প্রবাসী লেখিকা ও সাংবাদিক মিলি সুলতানা। তিনি এমন দাবিও করেছেন, ওই ঘটনায় বাংলাদেশি সুপারস্টারের নামে মামলাও হয়েছিল।

শনিবার (১ অক্টোবর) মিলি সুলতানা তার ভেরিফায়েড ফেসবুক পেজে শাকিব-বুবলীর একটি ছবি পোস্ট করে এই অভিযোগ তুলেছেন। জানিয়েছেন, ওই সময় নিজের প্রভাব খাটিয়ে সেই ধর্ষণ মামলা থেকে রেহাই পান শাকিব খান। এছাড়া ঘটনার সময় কিং খানের সঙ্গে নায়িকা বুবলীও অস্ট্রেলিয়ায় ছিলেন বলে মিলি তার পোস্টে উল্লেখ করেছেন। কিন্তু ঘটনা সম্পর্কে বুবলী কিছুই জানতেন না।

আরও পড়ুন- কেঁদে ফেলা সেই তরুণীকে ‘আই লাভ ইউ টু’ বললেন শাকিব খান

ফেসবুক পোস্টে মিলি লেখেন, ‘অথর্ব খানের ‘সুপারহিরো’ সিনেমার শুটিং হয়েছিল অস্ট্রেলিয়ায়। নায়িকা ছিলেন বুবলী। প্রযোজকের কাছে খান সাহেবের ফরমায়েশ ছিল, হোটেলে তার ঠিক পরের কামরা যেন বুবলীর জন্য দেয়া হয়। যাতে বুবলীর সঙ্গে তিনার লারেলাপ্পা মার্কা রোমান্স নির্বিঘ্নে কন্টিনিউ করতে পারেন। হলোও তাই- সিনেমার শুটিংয়ের সঙ্গে ধুমায়ে চলতে লাগলো তাদের হোটেল রোমান্স। ২০১৮ সালে তার জন্য বিপদ হয়ে এলো এক বাংলাদেশি বংশোদ্ভূত এক অস্ট্রেলিয়ান নারী। জানা গেছে, শাকিবের একটি ছবির সহপ্রযোজক ছিলেন সেই নারী। তার নাম অ্যানি সাবমেরিন। সেই রমণীকে দেখে মজে যান ঢালিউডের প্রেমকুমার। ভাবলেন, ফ্রিতে হাড়িপ্পা হাড়িপ্পা খেললে মন্দ কি? অ্যানি সাবমেরিন বিবাহিতা। তার স্বামী পেশায় চিকিৎসক ছিলেন। ২০১৮ সালে অ্যানি মারাত্মক ক্ষেপণাস্ত্র ছুঁড়ে দিলেন স্বঘোষিত কিং খানের উদ্দেশে– তিনি কিং খানের অশ্লীল যৌনতার শিকার হয়েছেন। যার ফলে তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। ডাক্তারের কাগজপত্রেও সেই উল্লেখ ছিল। অস্ট্রেলিয়ান পুলিশের কাছে খান সাহেবের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে অ্যানি সাবমেরিন। পুলিশ নায়ককে আটক করতে যাওয়ার আগে খবর পৌঁছে যায় তার কানে। ফোন করেন জনৈক প্রভাবশালী ইমিগ্রেশন লইয়ারকে। সেই প্রভাবশালী লইয়ার খান সাহেবের দোসর বনে যান, পুলিশের কার্যক্রম স্থগিত করে দেন। পুলিশের গ্রেফতার থেকে বেঁচে যান কিং খান। অ্যানি সাবমেরিন যে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সেই হাসপাতালে ডিউটি ডাক্তার ছিলেন তার স্বামী। স্ত্রীর চারিত্রিক স্খলন দেখে ডিভোর্স দেন। কিং খানের এক ঘনিষ্ঠ ব্যক্তি গোপনে প্লেনের টিকিট কেটে তাকে প্লেনে বসিয়ে দেন। এভাবে অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে চম্পট দেন কিং খান।’

লেখিকা ও সংবাদিক মিলি সুলতানার ফেসবুক পোস্ট

আরও পড়ুন- সব কিছু সুন্দর ও শালীনভাবে হয়েছেঃ বুবলী

ওই সাংবাদিক আরও লেখেন, ‘আর রেপের বিষয়ে যখন তাকে জিজ্ঞেস করা হয় তিনি বলেছেন, ‘আমি কেন তাকে (অ্যানি) রেপ করতে যাবো? বরং সে-ই আমাকে ড্রিংক করিয়ে বেসামাল করে দেয়। তারপর যা হয়েছে তা দুজনের সম্মতিতেই হয়েছে। অ্যানি আমাকে প্রলুব্ধ করেছে। এমন অবস্থায় আমি কি তসবি পড়ব…….? মজার বিষয় বুবলীও তখন অস্ট্রেলিয়া ছিলেন। কিন্তু বুবলী ঘূর্ণাক্ষরেও বুঝতে পারেননি তার পিঠপিছে অ্যানি সাবমেরিনের সঙ্গে লীলাখেলায় মেতেছিলেন তার প্রেমকুমার। হায়রে এভাবেও কেউ ঠক খায়?’

এদিকে, অপু বিশ্বাসের পর ব্যক্তিগত জীবন নিয়ে আবারও আলোচনায় শাকিব-বুবলী। সন্তানের ছবি প্রকাশ্যে এনেছেন তারা। শুক্রবার দুপুর ১২টায় নিজের ফেসবুকে ছবি শেয়ার করেন বুবলী। জানান, তার সন্তানের বাবা শাকিব খান। ছেলের নাম শেহজাদ খান বীর।

তার ঠিক ১৯ মিনিট পর একই ছবি পোস্ট করেন শাকিব খান। স্বীকার করেন শেহজাদের বিষয়টি। এরপর আবারও নড়েচড়ে বসে শোবিজ দুনিয়া। বুবলীর বাসায় ভিড় করতে থাকে উৎসুক জনতা। যদিও পরে জানা যায়, এ বাসায় থাকেন না বুবলী।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…