গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

যশোরে মায়ের মৃত্যুর ৫ মিনিট পর ছেলের মৃত্যু

Link Copied!

যশোরে মায়ের মৃত্যু বরণের মাত্র ৫ মিনিট পরে ছেলেও মারা গেছে। আজ বুধবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় হাফিজিয়া মাদ্রাসা মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে পাশাপাশি মা-ছেলের দাফন সম্পন্ন করা হয়।

এর আগে গতকাল মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) রাত ১০টা ১৫ মিনিটের দিকে মণিরামপুর উপজেলার হানুয়ার গ্রামে এই ঘটনা ঘটে। মৃত মায়ের নাম জাহানারা বেগম (৮০) ও ছেলের নাম আব্দুর রহিম (৬০)।

আব্দুর রহিমের ছেলে প্রকৌশলী সোহেল রানা বলেন, ‘বার্ধক্য জনিত কারণে মঙ্গলবার রাতে আমার দাদি মারা যান। দাদি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন ‍তিনি। ঘরের বারান্দায় দাদির মরদেহ রাখা ছিল। আমার বাবা এজমার রোগী ছিলেন, কিন্তু ততটা অসু্স্থ্য না। দাদি মৃত্যু শয্যায় থাকায় বাবা মঙ্গলবার সন্ধ্যা থেকে অসুস্থ্য বোধ করছিলেন। এ জন্য বাবাকে ঘরে চেয়ারে বসিয়ে রাখা হয়েছিল। দাদির মৃত্যুর খবর পাওয়া মাত্র ৫-৬ মিনিটের মাথায় বাবা মারা গেছেন।’

আরও পড়ুন- প্রধানমন্ত্রীর জন্মদিনে লক্ষ্মীপুরে বৃক্ষরোপণ : খাবার বিতরণ

সোহেল রানা বলেন, ‘ছোটবেলা থেকে দেখেছি দাদিকে বাবা খুব ভালোবাসতেন। দাদি কোনো কিছু খেতে চাইলে যত কষ্ট হোক বাবা তা পূরণ করতেন। মঙ্গলবার সন্ধ্যায় যখন দাদি মৃত্যু শয্যায় তখন বাবা তাঁর পাশে গিয়ে বলেছিলেন, ‘‘মা, তুমি যাও, আমিও আসছি।’’ এরপর দাদি মারা যাওয়ার পরপরই বাবা মারা গেছেন। ঘটনাটি আমাদের কাছে অলৌকিক মনে হয়েছে।’

স্থানীয় ঝাঁপা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সামছুল হক মন্টু বলেন, বার্ধক্য জনিত কারণে মঙ্গলবার রাতে আব্দুর রহিমের মায়ের মৃত্যু হয়। মার শোকে স্ট্রোক করে কিছুক্ষণ পরে আব্দুর রহিমও মারা যান।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…