গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

চীনে বহুতল ভবনে ভয়াবহ আগুন (ভিডিও)

Link Copied!

চীনের দক্ষিণাঞ্চলীয় হুনান প্রদেশের রাজধানী চাঙ্গশা শহরের কেন্দ্রস্থলে একটি ৪২ তলা ভবনে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শুক্রবার বিকালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে।২০০ মিটারেরও বেশি উচ্চতার রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিকমিউনিকেশন কোম্পানি চায়না টেলিকমের ভবনটির কয়েক ডজন তলায় ‘ভয়াবহ আগুন’ ছড়িয়ে পড়েছে। আকাশে ঘন ধোঁয়ার কুণ্ডুলি উঠছে বলে চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে।

আরও পড়ুন- ফের বেড়েছে চাল, সবজি, মাছ, মুরগি ও ডিমের দাম

সিসিটিভি আরও জানায়, দমকলবাহিনীর কর্মীরা আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার অভিযান শুরু করেছে। ঘটনাস্থলে৩৬টি ফায়ার ট্রাক এবং ২৮০জন দমকলকর্মী মোতায়েন করা হয়েছে।

সিসিটিভির প্রকাশ করা ওই ঘটনার একটি ছবিতে দেখা গেছে, ভবনের মধ্য দিয়ে কমলা রঙের শিখা দেখা যাচ্ছে, কালো ধোঁয়া আকাশে উড়ছে।

একটি স্থানীয় সংবাদ মাধ্যমের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে যে টাওয়ারের বাইরের অংশটি কালো হয়ে গেছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিভিয়ে ফেলা হয়েছে এবং কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে হুনানের দমকল বিভাগ জানিয়েছে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…