গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

ঘুমন্ত স্বামী ও সতিনকে কুপিয়ে জখম, প্রথম স্ত্রী গ্রেপ্তার

Mamun Hossen
June 23, 2026 11:26 am
Link Copied!

দ্বিতীয় বিয়েকে কেন্দ্র করে ঘুমন্ত স্বামী ও তার দ্বিতীয় স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগে প্রথম স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২১ জুন) গভীর রাতে পটুয়াখালীর মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নের পূর্ব আলীপুর গ্রামের ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন নির্মাণশ্রমিক হাসান সরদার (২৪) এবং তার দ্বিতীয় স্ত্রী মীম (১৯)। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাদের কুয়াকাটা ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, পারিবারিক বিরোধের জেরে প্রথম স্ত্রী খাদিজা বেগম কয়েক মাস ধরে বাবার বাড়িতে ছিলেন। এই সুযোগে হাসান দ্বিতীয় বিয়ে করেন। হাসানের দ্বিতীয় বিয়ের খবর জানতে পেরে চরম ক্ষুব্ধ হয়ে ওঠেন খাদিজা।

পছন্দের ঠিকাদারকে কাজ দিতে এমপির নির্দেশ, বরগুনায় প্রকৌশলীর অডিও ফাঁস
অভিযোগ রয়েছে, ঘটনার রাতে খাদিজা ঘরের পেছনের অংশ দিয়ে ভেতরে প্রবেশ করেন। এরপর ঘুমিয়ে থাকা হাসান ও মীমের ওপর ধারালো দা দিয়ে এলোপাতাড়ি হামলা চালান।

আহতদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাদের উদ্ধার করেন। একই সঙ্গে পালানোর চেষ্টা করার সময় এলাকাবাসীর সহায়তায় অভিযুক্ত খাদিজাকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

এই ঘটনায় হাসানের মা নুরজাহান বেগম বাদী হয়ে মহিপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাওলাদার জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেপ্তার করে। আহত দুজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মামলা দায়েরের পর আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

Mamun Hossen

Mamun Hossen

অফিস স্টাফ

সর্বমোট নিউজ: 97

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন