গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

গুন্ডামি করলে বা জমি দখল করলে আমি পাশে নেই : হুইপ নিজান

Link Copied!

কারো ব্যক্তিগত জায়গা-জমি দখল বা গুন্ডামি করলে তাঁর পাশে থাকবেন না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান। তিনি বলেন, “কারো চাকরির জন্য প্রয়োজনে আমি কর্তৃপক্ষের কাছে মিনতি করব, ব্যবসা করতে চাইলে অর্থের ব্যবস্থা করে দেব। কিন্তু কারো সঙ্গে গুন্ডামি বা দুর্নীতি করলে আমি একবিন্দুও ছাড় দেব না।”

মঙ্গলবার (৫ মে) দুপুরে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়নে একটি খাল খনন প্রকল্পের উদ্বোধন শেষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে হুইপ নিজান কমলনগর উপজেলার ৯ নম্বর তোরাবগঞ্জ ইউনিয়নের ইসলামগঞ্জ বাজার থেকে ভুলুয়া নদী পর্যন্ত খাল পুনঃখনন কাজের দোয়া অনুষ্ঠানে অংশ নেন। এটি প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে করা হচ্ছে বলে জানানো হয়।

বক্তৃতাকালে নিজের দলের নেতা-কর্মীদের সতর্ক করে আশরাফ উদ্দিন নিজান বলেন, “আওয়ামী লীগ কেন ক্ষমতা থেকে পালিয়েছে, তা সবাই জানেন। আমি দুর্নীতি, লুটপাট বা ভাগাভাগিতে নেই। বিগত সরকারের সময় ইউএনও, ওসি ও সচিবদের দিয়ে জোরপূর্বক বক্তৃতা করানো হতো, ‘জয় বাংলা’ বলানো হতো। আমরা এমনটি হতে দেব না। আমরা প্রশাসনের কর্মকর্তাদের কাজের সুন্দর পরিবেশ নিশ্চিত করতে চাই।”

দেশের বর্তমান অর্থনৈতিক ও বৈশ্বিক পরিস্থিতির কথা তুলে ধরে তিনি বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলায় জ্বালানি সংকট দেখা দিয়েছে। এই সংকট উত্তরণে সরকার ভর্তুকি দিয়ে তেল আমদানি করছে। এছাড়া হাওরের কৃষকদের জন্য বিশেষ সহায়তা এবং আন্তর্জাতিক বাজারে সারের দাম বাড়লেও কৃষকদের জন্য সুলভ মূল্যে ইউরিয়া সারের ব্যবস্থা করা হচ্ছে।

যুদ্ধ পরিস্থিতি ও অতিবৃষ্টির কারণে ফসলহানির প্রসঙ্গ টেনে হুইপ বলেন, “এই পরিস্থিতির দায় বিএনপির নয়। যুদ্ধ বিএনপি আনেনি। তাই দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানাচ্ছি। ইনশাআল্লাহ, বর্তমান সংকট কেটে যাবে এবং আমরা ঘুরে দাঁড়াতে পারব।” এ সময় তিনি তাঁর নেতা তারেক রহমান ও দেশের কল্যাণের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহাত উজ-জামান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) পরিতোষ কুমার বিশ্বাস, উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরী ও সাধারণ সম্পাদক এম. দিদার হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও দলীয় নেতা-কর্মীরা।

সবশেষে খাল খনন কাজটি যেন স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন হয়, সে বিষয়ে স্থানীয়দের সজাগ থেকে তদারকি করার নির্দেশ দেন হুইপ।

Editor

Editor

সম্পাদক

সর্বমোট নিউজ: 279

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ