গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

রাশিয়ার তেলে নিষেধাজ্ঞা অস্থায়ীভাবে তুলে নিলো যুক্তরাষ্ট্র

Link Copied!

রাশিয়ার তেলের ওপর থেকে অস্থায়ীভাবে নিষেধাজ্ঞা তুলে দিয়েছে যুক্তরাষ্ট্র। জাহাজে লোড করা রাশিয়ার অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য ১১ এপ্রিল পর্যন্ত বিক্রির অনুমতি দিয়েছে মার্কিন ট্রেজারি বিভাগ।

শুক্রবার (১৩ মার্চ) মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইল ও যুক্তরাষ্ট্র ইরানে যৌথ হামলার পর পাল্টা জবাব হিসেবে হরমুজ প্রণালি বন্ধ করে দেয় ইরান। এতে করে বিশ্বজুড়ে জ্বালানি সংকটের আশঙ্কা দেখা দেয়।

এমন পরিস্থিতিতে রাশিয়ার তেলের ওপর থেকে অস্থায়ীভাবে নিষেধাজ্ঞা তুলে দিয়েছে যুক্তরাষ্ট্র। জাহাজে লোড করা রাশিয়ার অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য আগামী ১১ এপ্রিল পর্যন্ত বিক্রির জন্য অনুমতিপত্র দেয়া হয়েছে।

সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ইরান-সংক্রান্ত সংঘাতের কারণে তেলের দাম দ্রুত বাড়ার আশঙ্কা থাকায় মার্কিন জ্বালানি বিভাগ ‘কৌশলগত রিজার্ভ’ থেকে ১৭২ মিলিয়ন ব্যারেল তেল ছাড়ের ঘোষণা দিয়েছিল। তার পরপরই এই ৩০ দিনের লাইসেন্স জারি করা হলো। এটি আন্তর্জাতিক শক্তি সংস্থার ৪০০ মিলিয়ন ব্যারেল তেল ছাড়ের বড় উদ্যোগের অংশ। সংস্থাটি জানিয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বিশ্বের তেল সরবরাহে সবচেয়ে বড় বাধা সৃষ্টি করছে।

যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, বিশ্বব্যাপী জ্বালানির বাজার স্থিতিশীল রাখতে প্রেসিডেন্ট ট্রাম্পের পদক্ষেপের অংশ হিসেবে রাশিয়ার তেলের ওপর অস্থায়ীভাবে নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে। এছাড়া ইরানের হুমকি মোকাবিলা করতেও এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই পদক্ষেপ ‘স্বল্পমেয়াদি’ এবং রুশ সরকারের জন্য কোনো বড় আর্থিক সুবিধা দেবে না।

তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে মার্কিন প্রশাসন আরও পদক্ষেপ নিচ্ছে। প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এরমধ্যেই মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন অর্থ করপোরেশনকে উপসাগরে জাহাজ চলাচলের জন্য বীমা ও আর্থিক সহায়তা দিতে নির্দেশ দিয়েছেন। এছাড়া জাহাজগুলোর নিরাপত্তা দেখবে মার্কিন নৌবাহিনী। দাম আরও কমাতে জোন্স অ্যাক্টের নিয়ম সাময়িকভাবে মওকুফ করার বিষয়ও ভাবা হচ্ছে। এতে বিদেশি জাহাজগুলো সহজে মার্কিন বন্দর দিয়ে তেল ও কৃষি পণ্য পরিবহন করতে পারবে।

হোয়াইট হাউসের ডেপুটি স্টিফেন মিলার বলেন, মার্কিন প্রেসিডেন্ট বাজারে তেলের সরবরাহ বাড়াতে এবং দেশীয় উৎপাদন বাড়াতে সব ধরনের পদক্ষেপ নেয়া হচ্ছে। আগামী দিনে আরও উদ্যোগ দেখা যাবে।

এর আগে ২০২২ সালে ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। এর জবাবে দেশটির তেলের ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র।

শীর্ষ সংবাদ | নয়ন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…