গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

পূর্বশত্রুতার জেরে নড়াইলে বাবা-ছেলেসহ চারজনকে কুপিয়ে হত্যা, ৭-৮টি ঘরে অগ্নিসংযোগ

  • পূর্বশত্রুতার জেরে নড়াইলে বাবা-ছেলেসহ চারজনকে কুপিয়ে হত্যা, ৭-৮টি ঘরে অগ্নিসংযোগ

    সংগৃহীত ছবি

Link Copied!

এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে নড়াইল সদর উপজেলার শিঙ্গাশোল ইউনিয়নের বড়কুলা গ্রামে বাবা-ছেলেসহ চারজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।

আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন বড়কুলা গ্রামের খলিল শেখ (৭০) ও তাঁর ছেলে তাহাজ্জত শেখ (৪১), খলিল শেখের প্রতিবেশী ফেরদাউস হোসেন (৪০) এবং প্রতিপক্ষের ওসিকুর ফকির (৩৬)।

নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিঙ্গাশোল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়রুজ্জামান ওরফে খায়ের মোল্যার পক্ষের লোকজনের সঙ্গে খলিল শেখের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। খলিল শেখ মূলত তারাপুর গ্রামের বাসিন্দা হলেও প্রায় ৯-১০ বছর আগে সংঘাত এড়াতে বড়কুলা গ্রামে বসবাস শুরু করেন। এরপরও দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব অব্যাহত ছিল।

নিহত খলিল শেখের স্ত্রী মঞ্জুরা বেগম (৬৫) দাবি করেন, ভোরে সেহরি খাওয়ার পর ঘুমানোর প্রস্তুতির সময় ৫০–৫৫ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে ঢুকে তাঁর স্বামী ও ছেলেকে ডেকে বাইরে নিয়ে যায়। পরে তাঁদের কুপিয়ে হত্যা করা হয়। তখন প্রতিবেশী ফেরদাউস হোসেন এগিয়ে এলে তাঁকেও কুপিয়ে হত্যা করা হয় বলে তিনি অভিযোগ করেন। এ ঘটনায় প্রতিপক্ষের একজন গুরুতর আহত হলে নড়াইল সদর হাসপাতালে নেওয়ার পর তিনিও মারা যান। ঘটনার পর কয়েকটি ঘরে অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।

পুলিশ সুপার বলেন, ‘হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

শীর্ষ সংবাদ | নয়ন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ