গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

একই দপ্তরে টানা ২৭ বছর, সংবাদের পর বান্দরবানে বদলি জসিম

Link Copied!

সরকার বদলেছে, ক্ষমতার পটপরিবর্তন হয়েছে, গণপূর্তের একের পর এক কর্মকর্তা-কর্মচারীর দপ্তর পরিবর্তন হয়েছে বারবার। কিন্তু দীর্ঘ ২৭ বছর ধরে একই পদে, একই চেয়ারে অবিচল ছিলেন তিনি। অবশেষে গণমাধ্যমে অনুসন্ধানভিত্তিক সংবাদ প্রকাশের পর লক্ষ্মীপুর গণপূর্ত বিভাগের সেই বহুচর্চিত অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মো. জসিম উদ্দিনকে বান্দরবানে বদলি করা হয়েছে।

গণপূর্ত অধিদপ্তরের ঢাকা প্রধান কার্যালয়ের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মো. ফিরোজ হাসান স্বাক্ষরিত এক আদেশে জসিমকে বান্দরবান কার্যালয়ে পদায়ন করা হয়। গত বুধবার (১৬ সেপ্টেম্বর) বদলির এই তথ্য নিশ্চিত করেছেন লক্ষ্মীপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শফিকুর রহমান চৌধুরী।

এর আগে গত ৯ সেপ্টেম্বর ‘সরকার বদলায়, চেয়ার বদলায় না! লক্ষ্মীপুর গণপূর্তে জসিমের ২৭ বছর’ শিরোনামে শীর্ষ সংবাদ-এ  খবর প্রকাশিত হয়। প্রতিবেদনটি প্রকাশের পর প্রশাসনিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং এর ধারাবাহিকতায় শেষ পর্যন্ত তাঁর বদলির আদেশ জারি করল অধিদপ্তর।

নথি ও স্থানীয় সূত্রে জানা গেছে, রামগঞ্জ উপজেলার দরবেশপুর ইউনিয়নের আলীপুর গ্রামের বাসিন্দা জসিম উদ্দিন ১৯৯৮ সালের ২৬ এপ্রিল গণপূর্ত বিভাগে যোগদান করেন। যোগদানের পর থেকেই তিনি লক্ষ্মীপুর কার্যালয়ে দায়িত্ব পালন করে আসছিলেন। দীর্ঘ এই ২৭ বছরে দেশে একাধিকবার সরকার পরিবর্তন হলেও একই কার্যালয়ে বহাল ছিলেন তিনি।

একই স্থানে টানা অবস্থানের সুবাদে দপ্তরের ভেতরের কার্যক্রম নিয়ন্ত্রণ, কর্মকর্তা-কর্মচারীদের ওপর প্রভাব বিস্তার এবং স্থানীয় রাজনৈতিকভাবে প্রভাবশালী ঠিকাদারদের সঙ্গে তাঁর এক ধরনের সখ্য গড়ে ওঠে বলে অভিযোগ স্থানীয়দের। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রে নির্দিষ্ট সময় পর পর বদলির নীতি অনুসরণ করার নিয়ম থাকলেও জসিমের ক্ষেত্রে তা কার্যকর হয়নি। এই দীর্ঘ সময়ে তিনি লক্ষ্মীপুর শহরের মাদাম এলাকায় বহুতল ভবনসহ বিপুল সম্পদের মালিক হয়েছেন বলেও অভিযোগ রয়েছে।

গত ৭ সেপ্টেম্বর নিজের কার্যালয়ে বসে এই প্রতিবেদকের কাছে দাবি করেছিলেন, ‘পরিবার নিয়ে আমি সাদামাটা জীবনযাপন করছি। কখনো কোনো দুর্নীতি, অনিয়ম করিনি। মা-বাবার দোয়া আর সবার সঙ্গে সুসম্পর্কের কারণেই এখানে টানা চাকরি করছি। ২০৩১ সালের ডিসেম্বরে অবসরে যাওয়ার কথা। সব ঠিক থাকলে এখান থেকেই অবসরে যেতে চাই।’

তবে অনুসন্ধানমূলক খবর প্রকাশের পর দ্রুত প্রশাসনিক পদক্ষেপ নেওয়ায় নিজ জেলা ও পুরোনো দপ্তর থেকে অবসরে যাওয়ার সেই স্বপ্ন আর পূরণ হচ্ছে না তাঁর।

বদলির সত্যতা নিশ্চিত করে লক্ষ্মীপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শফিকুর রহমান চৌধুরী বলেন, প্রধান কার্যালয়ের আদেশ অনুযায়ী তাঁকে বান্দরবানে বদলি করা হয়েছে। প্রশাসনিক প্রক্রিয়া শেষ করে নতুন কর্মস্থলে যোগদানের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Editor

Editor

সম্পাদক

সর্বমোট নিউজ: 339

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…