গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

নবাবগঞ্জে মাদকদ্রব্য গাঁজা বিক্রি ও সেবনের সময় আটক- ৫ জন

Link Copied!

দিনাজপুরের হিলিতে চার শত চল্লিশ গ্রাম মাদকদ্রব্য গাঁজা বিক্রি ও সেবনের অপরাধে পাঁচ জনকে আটক করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৭৮ হাজার সাত শত পঞ্চাশ টাকা উদ্ধার করা হয়।

গতকাল সোমবার (২৪ অক্টোবর) রাতে উপজেলার বাজিতপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো- উপজেলার বাজিতপুর গ্রামের ফেরদৌস আলীর স্ত্রী নুরবানু বেগম (৫২), ওয়াজেদ আলীর ছেলে ফেরদৌস আলী (৩৯), মন্টু মিয়ার ছেলে রবিউল ইসলাম (২৫), ঘোড়াঘাট উপজেলার মৃত আবুল হোসেনের ছেলে ফাত্তাজ আলী (৩৮), গোবিন্দগঞ্জ উপজেলার মৃত আমজাদ হোসেনের ছেলে সোহেল রানা (২৫)।

আরও পড়ুন-  ঘুর্ণিঝড়ে লক্ষ্মীপুরে বেড়েছে মেঘনার ভাঙন

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের বাজিতপুর গ্রামে নুরবানুর বাড়িতে দীর্ঘদিন থেকে মাদক বিক্রি করে আসতেছে। এমন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।

এসময় তাদের কাছে থাকা ৪শ চল্লিশ গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রির ৭৮ হাজার ৭শ পঞ্চাশ টাকা জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামীদের আজ মঙ্গলবার (২৫ অক্টোবর) প্রয়োজনীয় কাগজপত্র সহ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ