গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

আচরণবিধি লঙ্ঘনের দায়ে জামায়াতের কর্মীসহ রাজধানীতে গ্রেপ্তার ৫, কারাদণ্ড-জরিমানা

  • আচরণবিধি লঙ্ঘনের দায়ে জামায়াতের কর্মীসহ রাজধানীতে গ্রেপ্তার ৫, কারাদণ্ড-জরিমানা

    সংগৃহীত ছবি

Link Copied!

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে জামায়াতে ইসলামীর কর্মীসহ পাঁচজনকে আটক ও বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন সংক্ষিপ্ত বিচার আদালত।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর সূত্রাপুরে নগদ টাকা বিতরণের প্রস্তুতিকালে হাবিবুর রহমান (৬৩) নামে জামায়াতে ইসলামীর এক কর্মীকে হাতেনাতে ধরা হয়। ঘটনাস্থলে সংক্ষিপ্ত বিচারের মাধ্যমে তাঁকে দুই দিনের কারাদণ্ড প্রদান করেছেন লালবাগ বিভাগের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান।

এ সময় হাবিবুর রহমানের কাছ থেকে ১২টি টাকাভর্তি খাম জব্দ করা হয়েছে। প্রতি খামে ৫০০ টাকা করে মোট ৬০০০ টাকা জব্দ করা হয়। জব্দ অর্থ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে।

রাজধানীতে চালের দোকানে ভোটারদের টাকা দিচ্ছিলেন জামায়াত নেতা, কারাদণ্ডরাজধানীতে চালের দোকানে ভোটারদের টাকা দিচ্ছিলেন জামায়াত নেতা, কারাদণ্ড
অপর এক ঘটনায় স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়ারী বিভাগ কর্তৃক সন্তোষজনক কারণ ব্যতীত ঘোরাফেরা করার অপরাধে সংক্ষিপ্ত বিচারপদ্ধতিতে অপরাধ আমলে নিয়ে একজনকে এক মাস, অপর একজনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এ ছাড়া মতিঝিল ডিভিশনের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহিদুর রহমান মুগদা থানার মামলায় দুই ব্যক্তিকে ১০ দিন করে কারাদণ্ড প্রদান করেছেন। জনগণ কর্তৃক আটক এবং পুলিশ নিয়ে নেতিবাচক মন্তব্য করায় এই সাজা প্রদান করা হয়। ডিএমপি অর্ডিন্যান্সের ৭৫ ধারায় এই সাজা প্রদান করা হয়।

শীর্ষ সংবাদ | নয়ন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…