গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

নির্বাচনের পর কী করবেন ড. ইউনূস, জানাল প্রেস উইং

  • সমুদ্রখাত অর্থনীতির জন্য নতুন বাংলাদেশ সৃষ্টি করতে পারে

    বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস | সংগৃহীত ছবি | ১৮ আগস্ট, ২০২৫

Link Copied!

ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের পর মার্চের তৃতীয় সপ্তাহে জাপান সফরে যাবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। জাপানের বিখ্যাত ‘সাসাকাওয়া পিস ফাউন্ডেশন’-এর আমন্ত্রণে তিনি এই সফরে যাচ্ছেন।

আজ রোববার (১১ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে আজ সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের স্ত্রী আকি আবে।

বৈঠকে প্রধান উপদেষ্টার কাছে তাঁর নির্বাচনপরবর্তী কর্মপরিকল্পনা সম্পর্কে জানতে চান উল্লেখ করে উপপ্রেস সচিব বলেন, ‘জবাবে প্রধান উপদেষ্টা তিনটি বিশেষ ক্ষেত্রকে গুরুত্ব দিয়ে কাজ করার কথা জানান। তিনি ডিজিটাল হেলথ কেয়ারে কাজ করবেন, যাতে আমাদের দেশের নারী বা ঝুঁকিপূর্ণ গোষ্ঠীর সহায়তা বাড়ে, পাশাপাশি প্রবাসীরাও যাতে ডিজিটাল সিস্টেমের মাধ্যমে তাঁদের পরিবারের খোঁজখবর রাখতে পারেন। এ ছাড়া তিনি তরুণ উদ্যোক্তা তৈরির এবং তিন শূন্য নিয়ে কাজ করবেন।’

উপপ্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টা মূলত সাসাকাওয়া ফাউন্ডেশনের একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে জাপান যাবেন। ফাউন্ডেশনটি বিভিন্ন বিষয়ে গবেষণা করে থাকে, বিশেষ করে, সমুদ্রবিষয়ক গবেষণায় তাদের বিশেষ খ্যাতি রয়েছে। জাপান সফরে গিয়ে তিনি সমুদ্রসম্পদ ও ব্লু-ইকোনমি নিয়ে দুই দেশের মধ্যে সমন্বয় বাড়ানোর বিষয়ে আলোচনা করবেন।

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…