গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

আবু সাঈদ হত্যাঃ বেরোবির সাবেক ভিসিসহ ২৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

  • আবু সাঈদ হত্যাঃ বেরোবির সাবেক ভিসিসহ ২৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

    জুলাই আন্দোলন চলাকালে দুই হাত প্রসারিত করে পুলিশের সামনে বুক পেতে দাঁড়িয়ে আছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম নিহত হওয়া শহীদ আবু সাঈদ | সংগৃহীত ফাইল ছবি

Link Copied!

জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক ভিসি হাসিবুর রশীদ ও রংপুরের সাবেক পুলিশ কমিশনার মনিরুজ্জামানসহ ২৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

সোমবার (৩০ জুন) আবু সাঈদ হত্যার ভিডিও দেখানো হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। ৩০ আসামির বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনান চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম।

পরে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে বেরোবির সাবেক ভিসি হাসিবুর রশীদ, রংপুর মেট্রাপলিটন পুলিশের সাবেক কমিশনার মনিরুজ্জামানসহ ২৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন বিশেষ ট্রাইব্যুনাল। সেইসঙ্গে কারাগারে থাকা ৪ আসামিকে গ্রেফতার দেখানো হয়। ১০ জুলাই পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়।

আলোচিত এ মামলায় ৪ আসামি কারাগারে রয়েছেন। তারা হলেন: সরাসরি গুলি করা পুলিশ সদস্য আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র, বেরোবির সাবেক প্রক্টর শরিফুল ইসলাম ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী।

জুলাই গণ-অভ্যুত্থানের মোড় ঘুরিয়ে দিয়েছিল গত বছরের ১৬ জুলাই বেরোবির ছাত্র আবু সাঈদের মৃত্যু। কোটা আন্দোলনে পুলিশের অস্ত্রের মুখে নির্ভয়ে দুহাত প্রসারিত শহীদ আবু সাঈদ হয়ে ওঠেন স্বৈরাচারবিরোধী কোটি মানুষের প্রেরণার উৎস।

নিরস্ত্র আবু সাঈদের গুলিবিদ্ধ হওয়ার ভিডিও ছড়িয়ে পড়লে, সারা দেশে ছড়িয়ে পড়ে ক্ষোভের দাবানল। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে সোচ্চার হন বহু মানুষ, যাতে আরও গতিশীল হয় কোটা সংস্কার আন্দোলন। তার ধারাবাহিকতায় ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। তছনছ হয় স্বৈরাচারের ১৬ বছরের পাকাপোক্ত মসনদ।

শীর্ষ সংবাদ | নয়ন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…