গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

“দলের নাম ভাঙিয়ে মহাখালী-বনানীতে চাঁদাবাজি করতেন জসিম”

  • দলের নাম ভাঙিয়ে মহাখালী-বনানীতে চাঁদাবাজি করতেন জসিম: র‍্যাব

    চাঁদাবাজির দৃশ্য ধরা পড়ে সিসিটিভির ফুটেজে | ছবিঃ ভিডিও থেকে সংগৃহীত

Link Copied!

মহাখালীতে অস্ত্র ঠেকিয়ে চাঁদাবাজি: ভিডিও ভাইরালের পর প্রধান আসামি জসিম গ্রেফতার

গত সোমবার (১৮ আগস্ট) রাজধানী ঢাকার মহাখালী টিবি গেইট এলাকায় দিনদুপুরে প্রকাশ্যে অস্ত্র ঠেকিয়ে ওষুধ ফার্মেসি থেকে চাঁদাবাজির ঘটনা ঘটেছে। এ-সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তৈরি হয় ব্যাপক আলোড়ন। পরে এ ঘটনায় করা মামলার প্রধান আসামি জসিমকে গ্রেফতার করেছে র‍্যাব।

শনিবার (২৩ আগস্ট) সকালে র‍্যাব-১ কার্যালয়ে সংবাদ সম্মেলনে ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান জানান, জীবননাশের ভয় দেখিয়ে ১০ হাজার টাকা চাঁদা নেয়ার কথা স্বীকার করেছেন জসিম।

এর আগে গতকাল শুক্রবার (২২ আগস্ট) দিবাগত রাতে গাজীপুরের পুবাইল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‍্যাব-১।

লে. কর্নেল আশিকুর রহমান জানান, পেশায় পানি ব্যবসায়ী জসিমের উল্লেখযোগ্য রাজনৈতিক পদ-পদবি নেই। তবে ৫ আগস্টের পর থেকে বিভিন্ন দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করে আসছেন জসিম। তার বিরুদ্ধে এর আগে হত্যা, ডাকাতি ও মারামারির ঘটনায় তিনটি মামলা রয়েছে।

র‍্যাবের এ কর্মকর্তা আরও জানান, চাঁদাবাজির ঘটনায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার ও অপর আসামিকে গ্রেফতারে অভিযান চলছে। এরই মধ্যে জব্দ করা হয়েছে এ ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, দিনের বেলা মহাখালীর টিবি গেটে চাঁদপুর ফার্মেসিতে ওষুধ বিক্রি চলছে। এসময় কালো গেঞ্জি পরিহিত এক ব্যক্তি দোকানে প্রবেশ করে কর্মীদের ডাকেন। তারা সাড়া না দিলে তিনি কোমর থেকে পিস্তল বের করে চড়াও হন। বেশ কিছুক্ষণ ভীতি প্রদর্শনের পর ফার্মেসির কর্মীদের কাছ থেকে ১০ হাজার টাকা নেন ওই ব্যক্তি।

এ দৃশ্য সিসি ক্যামেরায় ধরা পড়ে এবং ফেসবুকে ভাইরাল হয়। পরে অভিযান চালিয়ে প্রধান আসামি জসিমকে গ্রেফতার করেছে র‍্যাব। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র‍্যাব।

রাতে র‍্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান জানান, মহাখালীর টিবি গেটে অস্ত্র ঠেকিয়ে চাঁদাবাজির ঘটনার প্রধান আসামি জসিমকে গাজীপুরের পুবাইল এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

এ বিষয়ে শনিবার (২৩ আগস্ট) সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানিয়েছিলেন র‍্যাবের এই কর্মকর্তা।

শীর্ষ সংবাদ | নয়ন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…