গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

জুলাই আন্দোলন কোনো দল বা ব্যক্তির একার নয়ঃ তারেক রহমান

  • জুলাই আন্দোলন কোনো দল বা ব্যক্তির একার নয়: তারেক রহমান

    ৬ আগস্ট, ২০২৫ তারিখে লন্ডনের রয়েল রিজেন্সিতে শ্বশুরের ৪১তম মৃত্যুবার্ষিকী বার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান | সংগৃহীত ছবি

Link Copied!

আওয়ামী অপশাসনের বিরুদ্ধে জুলাই আন্দোলন কোনো দল বা ব্যক্তির একার নয়, এটা সবার বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ৫ আগস্ট যে বিজয় হয়েছে, সে আন্দোলনে সর্বস্তরের মানুষের অবদান বা সহযোগিতা রয়েছে। সেটি একক কোনো দলের পক্ষে সম্ভব ছিল না।

বুধবার (৬ আগস্ট) লন্ডনে ডা. জুবাইদা রহমানের বাবা এবং সাবেক মন্ত্রী ও নৌ বাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল ও সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কথা বলেন তিনি।

মাহবুব আলী খানের ৪১তম মৃত্যুবার্ষিকী বার্ষিকী উপলক্ষে মাহবুব আলী খান স্মৃতি সংসদ এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে।

লন্ডনের রয়েল রিজেন্সিতে আয়োজিত শ্বশুরের এই দোয়া মাহফিলে অংশ নিয়ে স্বৈরাচার মুক্তির আন্দোলনে সারাবিশ্বের প্রবাসী বাংলাদেশিদের ভূয়সী প্রশংসা করেন তারেক রহমান।

সভায় তারেক রহমান বলেন, মাহবুব আলী সাহেব একজন দেশপ্রেমিক মানুষ। তিনি দেশের জন্য কাজ করেছেন। আমরা যারা রাজনীতি করি, তারা দেশের মানুষের জন্যই রাজনীতি করি। আজ দেশে একটি পরিবর্তন এসেছে। দেশের মানুষ অনেক কিছু জানতে পেরেছে। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমাদের যে সুযোগটি এসেছে, মানুষের পাশে দাঁড়ানোর জন্য। দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য। আসুন আমরা সেই সুযোগটি কাজে লাগাই। যেসব শহীদ বাংলাদেশের জন্য আত্মত্যাগ করেছেন, সেই শহীদদের জন্য কাজ করি।

তিনি আরো বলেন, আজ একটি বিপ্লব বা রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে দেশের পরিবর্তন হয়েছে। আমরা রাজনৈতিক দলের পক্ষ থেকে বিভিন্ন সময় এই আন্দোলন সফল করার জন্য কাজ করেছি। গত বছর ৫ আগস্ট যে বিজয় হয়েছে, সেটি একক কোনো দলের পক্ষে সম্ভব ছিল না। সমাজের সর্বস্তরের মানুষ এই আন্দোলনে রাজপথে নেমে এসেছে বলেই আন্দোলন সফল হয়েছে। বাংলাদেশ স্বৈরাচারমুক্ত হয়েছে।

তারেক রহমান বলেন, আমি প্রায় ১৭ বছর প্রবাসে আছি। আমিও আপনাদের মতো একজন প্রবাসীর অংশ। সারা বিশ্বে যত বাংলাদেশি প্রবাসী আছেন, যারা বিগত সময়ে এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলন সফল করেছেন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষকে উদ্বুদ্ধ করেছেন। আমি আজ এই অনুষ্ঠানের মাধ্যমে সব বাংলাদেশি প্রবাসীকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আপনারা বিগত দিনে যেভাবে সহযোগিতা করেছেন, ঠিক সেভাবে আগামী দিনে যে গণতান্ত্রিক সরকার আসবে, সেই সরকারকেও সহযোগিতা করবেন।

আলী খান স্মৃতি সংসদ সংগঠনের সভাপতি সাদীক মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান, যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালেক, সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ, জিয়াউর রহমান ফাউন্ডেশনের ইউরোপের সমন্বয়ক কামাল উদ্দিন প্রমুখ।

মাহবুব আলী খান ১৯৭৯ সালে বাংলাদেশের নৌবাহিনীর প্রধানের দায়িত্ব পান। পরে জিয়াউর রহমানের সরকারে মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। ১৯৮৪ সালের ৬ আগস্ট তিনি মারা যান।

শীর্ষ সংবাদ | নয়ন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ