গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

ইরাকে মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৬০ (ভিডিও)

  • ইরাকে মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৬০

    আল-কুত শহরের অগ্নিকাণ্ডের শিকার সেই হাইপারমার্কেট | সংগৃহীত ছবি

Link Copied!

ইরাকের পূর্বাঞ্চলীয় আল-কুত শহরের একটি হাইপারমার্কেটে ভয়াবহ আগুনে অন্তত ৬০ জনের মৃত্যু হয়েছে। এতে আরও ১১ নিখোঁজ রয়েছেন। শহরের স্বাস্থ্য কর্তৃপক্ষ এবং দু’টি পুলিশ সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছে। স্থানীয় সময় গতকাল বুধবার দিবাগত রাকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

শহরের এক স্বাস্থ্য কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, “আমরা ৫৯ জন ভুক্তভোগীর তালিকা তৈরি করেছি, যাদের পরিচয় শনাক্ত করা হয়েছে। একটি দেহ এতটাই পুড়ে গেছে যে শনাক্ত করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।”

শহর প্রশাসনের কর্মকর্তা আলী আল-মায়াহি রয়টার্সকে বলেন, “আমাদের আরও বেশ কিছু দেহ উদ্ধার করা যায়নি, যা এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে।”

সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, রাতে একটি পাঁচতলা ভবনে আগুন ছড়িয়ে পড়েছে এবং তা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন দমকল কর্মীরা।

আইএনএ লিখেছে, আগুনের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে এই অগ্নিকাণ্ড একটি হাইপারমার্কেট এবং একটি রেস্তোরাঁয় শুরু হয় জানিয়ে ওয়াসিত প্রদেশের গভর্নর মোহাম্মদ আল-মায়াহি বলেন, “অনেক পরিবার সেখানে রাতের খাবার খাচ্ছিল এবং কেনাকাটা করছিল। দমকলকর্মীরা বেশ কিছু মানুষকে উদ্ধার করেছেন এবং আগুন নিয়ন্ত্রণে এনেছেন।”

এই ঘটনায় তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। তদন্তের ফলাফল ৪৮ ঘণ্টার মধ্যে প্রকাশ করা হবে। গভর্নর বলেন, “একটি ট্র্যাজেডি এবং বিপর্যয় আমাদের ওপর নেমে এসেছে।”

ইরাকি নিউজ এজেন্সি (আইএনএ) গভর্নরের বরাত দিয়ে জানিয়েছে, “আমরা ভবন এবং মলের মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছি।”

শীর্ষ সংবাদ | নয়ন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…