গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

জুলাই ঘোষণাপত্র না দিলে ফের মাঠে নামার হুঁশিয়ারি এনসিপির

Link Copied!

সরকার ৩ আগস্টের মধ্যে ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশে ব্যর্থ হলে সারাদেশের ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে আবারও মাঠে নামার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

আজ বৃহস্পতিবার (১০ জুলাই) মাগুরা জেলা সদরে ‘জুলাই পদযাত্রা’র পথসভায় এ হুঁশিয়ারি দেন তিনি।

তিনি বলেন, ‌‘দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত মাগুরা গড়তে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সরকার যদি ৩ আগস্টের মধ্যে ঘোষণাপত্র না দেয়, তাহলে ছাত্র-জনতাকে নিয়ে আবার মাঠে নামা হবে। ওইদিন জাতীয় শহীদ মিনারে আসার জন্য প্রস্তুত থাকতে হবে সবাইকে।’

এনসিপি জানায়, বিচার সংস্কার ও নতুন সংবিধান প্রণয়নের দাবিতে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালিত হচ্ছে। মাগুরায় পথসভায় অংশ নিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘এ কর্মসূচির মাধ্যমে আমরা দেশের সব জেলায় জুলাই ভাবনা ছড়িয়ে দিচ্ছি এবং নির্বাচনের আগে কোথায় কী সংকট রয়েছে, তা সরেজমিনে জেনে নিচ্ছি।’

এদিন কর্মসূচির ১০ম দিনে মাগুরা পৌঁছায় এনসিপির গাড়িবহর। সকালে নড়াইলে পথসভা শেষে দলটি মাগুরায় পদযাত্রা করে এবং রাতের যাত্রাবিরতি হয় যশোরে।

শীর্ষ সংবাদ | নয়ন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…