গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

হাসিনা-মোদীঃ দুই রাষ্ট্রপ্রধানের বৈঠক হবে ১ ঘণ্টা ২০ মিনিট

Link Copied!

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি সফরকালে আগামী ৬ সেপ্টেম্বর ভারতের নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসবেন। তাদের বৈঠক হবে ১ ঘণ্টা ২০ মিনিট।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় হায়দ্রাবাদ হাউজে পৌঁছাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা ১১টা ৩৫ মিনিটে দুই প্রধানমন্ত্রী একান্ত বৈঠকে বসবেন। বেলা ১২টা ৫৫ মিনিটে তাদের বৈঠক শেষ হবে। বৈঠক শেষে চুক্তি ও সমঝোতা স্মারক সই হবে।

সূত্র জানায়, দুই প্রধানমন্ত্রী বাংলাদেশে ও ভারতে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। একইসঙ্গে তাদের আলোচনায় বৈশ্বিক ইস্যুও আসতে পারে।

পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, বৈঠকে বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সম্পর্কের সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে। বৈঠকে দু’দেশের পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়াদি যেমন- দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি, বিদ্যুৎ জ্বালানী খাতে সহযোগিতা, জনযোগাযোগ, অভিন্ন নদীর পানি বন্টন, নদীর অববাহিকাভিত্তিক পানি সম্পদ ব্যবস্থাপনা, সীমান্ত সুরক্ষা, নিরাপত্তা সহযোগিতা, মাদক চোরাচালান ও মানবপাচার রোধ প্রভৃতি অধিক গুরুত্ব পাবে।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার ৫ সেপ্টেম্বর থেকে বৃহস্পতিবার ৮ সেপ্টেম্বর দিল্লি সফর করবেন।

শীর্ষসংবাদ/নয়ন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…