গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

তফসিল ঘোষণা করলে ১৯ ও ২০ নভেম্বর হরতাল

Link Copied!

কিছুক্ষণের মধ্যেই আগামী দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। জাতির উদ্দেশে ভাষণ দিয়ে তফসিল ঘোষণা করার কথা রয়েছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের। এমনটা হলে তফসিল প্রত্যাখান করে আগামী ১৯ ও ২০ নভেম্বর হরতালের কর্মসূচি দিতে যাচ্ছে বিএনপিসহ বিরোধী দলগুলো।

সূত্রে জানা গেছে, ভার্চুয়াল সংবাদ সম্মেলন করে এই হরতালের ঘোষণা দেবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এই প্রসঙ্গে জানতে চাইলে বিএনপির যুগপৎ আন্দোলনের সঙ্গী একটি দলের শীর্ষ নেতা বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ফোন করে জানিয়েছেন— আগামীকাল বৃহস্পতিবার সরকারের পদত্যাগের এক দফা দাবিতে অবরোধ কর্মসূচি রয়েছে। এরপর শুক্র ও শনিবার বিরতি দিয়ে রবি ও সোমবার (১৯ ও ২০ নভেম্বর) ২ দিন হরতাল পালন করা হবে।

আরও পড়ুন—    সন্ধ্যা ৭টায় তফসিল ঘোষণা

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান অবশ্য বলেন, ‘নতুন কর্মসূচির বিষয়ে আমি কিছু জানি না।’

এদিকে, গণতন্ত্র মঞ্চের একটি সূত্র জানায়, তফসিলের প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবারও (১৬ নভেম্বর) হরতাল কর্মসূচি আসতে পারে।

প্রসঙ্গত, গত ২৮ অক্টোবরের মহাসমাবেশে হামলা, হত্যা ও নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে এবং সরকারের পদত্যাগের এক দফা দাবিতে ২৯ অক্টোবর হরতাল এবং ৩১ অক্টোবর, ১ ও ২ নভেম্বর মোট তিন দিনের অবরোধ কর্মসূচি পালন করে বিএনপি-জামায়াত ও তাদের শরিকরা।

তারপর ৫ ও ৬ নভেম্বর দ্বিতীয় দফায়, ৮ ও ৯ নভেম্বর তৃতীয় দফায়, ১১ ও ১২ নভেম্বর চতুর্থ দফায় অবরোধ পালন করা হয়। আজ ১৫ নভেম্বর (বুধবার) সকাল ৬টা থেকে শুরু হয়েছে পঞ্চম দফায় অবরোধ। শুক্রবার সকাল ৬টায় শেষ হবে এ কর্মসূচি।

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…