লক্ষ্মীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ছাত্র হত্যা মামলার আসামী হুমায়ুন কবির পাটোয়ারী ঢাকায় বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ছাত্র জনতার আটক করেছে।
মঙ্গলবার (২০ আগস্ট) রাতে এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
আটককৃত আওয়ামীলীগ নেতা সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের চেয়ারম্যান ও লক্ষ্মীপুর রায়পুর আসনের সদ্য সাবেক সংসদ সদস্য নুর উদ্দিন চৌধুরী নয়নের নিকট আত্মীয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় আ”লীগ নেতা কবির পাটোয়ারীকে ঢাকায় বসুন্ধরা আবাসিক এলাকাতে উনার ব্যাক্তিগত গাড়ি অবরুদ্ধ করে জিজ্ঞাসাবাদ করে ছাত্র জনতা, পরে তার হাত বেঁধে ফেলে,এবং সেনাবাহীনির কাছে সোর্পদ করার কথা রয়েছে।
৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে লক্ষ্মীপুরে নিহত আফনান ও সাব্বির হত্যা মামলা ও পুলিশের করা একটি মামলার এজহার ভুক্ত আসামী হুমায়ুন কবির পাটোয়ার।
প্রসঙ্গতঃ ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশে ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকে লক্ষ্মীপুরে ৪টি আসনের সদ্য সাবেক এমপিদের খোঁজ মিলছে না। তারা কোথায় আছেন কেউ জানেন না। ধারণা করা হচ্ছে তারা আত্মগোপনে রয়েছেন। এছাড়া আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের পদধারীরাও পালিয়ে বেড়াচ্ছেন।

