গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

আওয়ামী লীগের সমাবেশে জনস্রোত

Link Copied!

আওয়ামী লীগের সমাবেশ দুপুর ২টায় শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে জড়ো হওয়া শুরু করে দলীয় নেতাকর্মীরা। বেলা যতো বাড়তে থাকে পাল্লা দিয়ে ততো বাড়তে থাকে জনসমাগম। এখন তা রূপ নিয়েছে জনস্রোতে।বিএনপি-জামায়াতের সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য, অপরাজনীতি ও অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে এই সমাবেশ করেছে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ।

আজ সকাল ১০টায় মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে শুরু করেন নেতাকর্মীরা। নানা ধরনের প্লাকার্ড, ব্যানার, ফেস্টুন নিয়ে সমাবেশস্থলে উপস্থিত হচ্ছে তারা। বেলা ১১টার দিকে ঢাকা বায়তুল মোকাররম জামে মসজিদের দক্ষিণ গেটের সামনে এই সমাবেশ শুরু হয়। ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগ শান্তি সমাবেশটি আয়োজন করেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে মাধ্যমে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু করেন।

আরও পড়ুন—    সমাবেশের অনুমতি পেলো আ.লীগ-বিএনপি

আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিলের উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করেন লোকসংগীত শিল্পী লিপি সরকার। তারপর ফকির শাহাবুদ্দিনসহ আরও কয়েকজন শিল্পী গান পরিবেশন করেন।

মঞ্চে রয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, এসএম কামাল হোসেন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস। এছাড়া, পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…