গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

ঋণের সুদহার বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক

Link Copied!

ঋণের সুদহার বাড়িয়েছে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক। বৈশ্বিক ও অভ্যন্তরীণ অবস্থার প্রেক্ষাপটে অর্থনীতিতে মূল্যস্ফীতির বিরূপ প্রভাব পড়ছে তাই দেশের মূল্যস্ফীতি কমানোর লক্ষে এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (৫ অক্টোবরর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করে দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে ব্যাংকটি।

আরও পড়ুন—    ফের স্বর্ণের দাম কমলো ১১৬৭ টাকা

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ২৯ (২)(চ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে।

সার্কুলারে বলা হয়েছে, আগের সার্কুলারে ব্যাংকগুলোকে বিতরণকৃত ঋণের বাজার ভিত্তিক সুদহার ব্যবস্থার নীতিমালা অনুসরণের জন্য নির্দেশনা প্রদান করা হয়। বর্তমান বৈশ্বিক ও অভ্যন্তরীণ অবস্থার প্রেক্ষাপটে বাংলাদেশের অর্থনীতিতে মূল্যস্ফীতির ওপর বিরূপ প্রভাব পড়ছে। এমতাবস্থায় মূল্যস্ফীতি পর্যায়ক্রমে কমানোর লক্ষে এখন থেকে ঋণের সুদহার নির্ধারণের ক্ষেত্রে ‘স্মার্ট’ রেট বাড়িয়ে ৩ থেকে সাড়ে ৩ শতাংশে উন্নীত করা হয়েছে।

এতে আরও বলা হয়েছে- পাশাপাশি প্রি-শিপমেন্ট রপ্তানি ঋণ, কৃষি ও পল্লী ঋণের সুদহার নির্ধারণের ক্ষেত্রে স্মার্টের সঙ্গে সর্বোচ্চ ২ শতাংশের পরিবর্তে সর্বোচ্চ আড়াই শতাংশ মার্জিন যোগ করতে হবে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…