গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

বকশীগঞ্জে পুকুর থেকে এক নারীর মরদেহ উদ্ধার।

Link Copied!

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বাট্টাজোড় ইউনিয়নে পুকুর থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, উদ্ধারকৃত‌ ঐ নারীর নাম গোলাপ ফুল বেগম (৫২)। তিনি বাট্টাজোড় ইউনিয়নের আকন্দ পাড়া গ্রামের করিম মিয়ার স্ত্রী। তিনি দীর্ঘদিন যাবত অসুস্থ ছিলেন।

বাট্টাজোড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান জুয়েল তালুকদার জানান, মহিলাটি মানসিক প্রতিবন্ধী, গতকাল বুধবার সন্ধ্যায় মহিলাটি নিখোঁজ হয়, অনেক খোঁজাখুঁজির পর তার মরদেহ ৪ ঘন্টা পর আনুমানিক রাত ১১ টার সময় বাড়ির পাশে পুকুরে পাওয়া গেলে এলাকাবাসীর সহায়তায় মরদেহটি উদ্ধার করা হয়।

আরও পড়ুন-   বৃষ্টির পর টানা দুই ওভারে মোস্তাফিজের দুই উইকেট

তিনি আরও জানান, উক্ত মরদেহ উদ্ধারের খবর পেয়ে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অহনা জিন্নাত ও বকশীগঞ্জ থানার ওসি মোঃ সোহেল রানা ঘটনার স্থল পরিদর্শন করেন।

এ ব্যাপারে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোহেল রানা মুঠোফোনে জানান, তিনি কিভাবে মারা গেছেন ময়না তদন্তের পর জানা যাবে। সুরতহাল রিপোর্ট তৈরি করে তার লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে যথাযথ আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

 

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…