গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

শেখ হাসিনার সঙ্গে সেলফি তুললেন জো বাইডেন

Link Copied!

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের সঙ্গে সেলফি তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ভারতের নয়াদিল্লিতে জি-২০ সম্মেলন চলাকালে বাইডেন এই সেলফি তোলেন। একটি ছবিতে তাদের পাশে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

শনিবার (৯ সেপ্টেম্বর) সকালে ভারতের রাজধানী দিল্লির প্রগতি ময়দানের ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার ‘ভারত মান্দাপাতামে’ দুই দিনব্যাপী (আজ শনিবার ও আগামীকাল রবিবার পর্যন্ত) বিশ্বের শীর্ষ ২০ অর্থনীতির দেশসমূহের জোট জি-২০’র এ সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সম্মেলনের প্রথম দিন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একটি সেলফি তোলেন। ওই সেলফিতে প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ পুতুলও ছিলেন।

আরও পড়ুন-   ডেঙ্গুতে একদিনে আরও ২০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৬৮৯

সকালে জি-২০ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত হলে তাকে অভ্যর্থনা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুপুরে জি-২০ সম্মেলনে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উদ্বোধনী অধিবেশন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মেয়ে ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) থিম্যাটিক অ্যাম্বাসেডর সায়মা ওয়াজেদ পুতুলের সঙ্গে সেলফি তোলেন প্রেসিডেন্ট বাইডেন।

এর আগে শুক্রবার সকালে নয়াদিল্লিতে জি-২০ সম্মেলনে যোগ দিতে যান শেখ হাসিনা। ওইদিন বিকালে নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে করেন তিনি।

বৈঠক শেষে টুইট বার্তায় নরেন্দ্র মোদি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। গত ৯ বছরে ভারত-বাংলাদেশ সম্পর্কের অগ্রগতি খুবই সন্তোষজনক।’

এবারের জি-২০ সম্মেলনে বাংলাদেশসহ ৯টি দেশকে অতিথি রাষ্ট্র হিসেবে অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছে ভারত। অন্য দেশগুলো হচ্ছে নেদারল্যান্ডস, স্পেন, নাইজেরিয়া, মিশর, মরিশাস, সিঙ্গাপুর, ওমান ও সংযুক্ত আরব আমিরাত।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…