গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

ডেঙ্গুতে মৃত্যু ছাড়াল ৭০০ঃ নতুন মৃত্যু ১৫ জনের, হাসপাতালে ভর্তি ১৮৭৬

Link Copied!

ডেঙ্গু আক্রান্ত হয়ে চলতি বছরের এখন পর্যন্ত ৭০৬ জনের মৃত্যু হয়েছে। দেশের ইতিহাসে গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২৮১ জন মারা যাওয়ার সর্বোচ্চ রেকর্ড ছিল। চ একই সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে আরও এক হাজার ৮৭৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৫ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ১১ জন ঢাকাতে এবং চার জন সারা দেশে (ঢাকা সিটি ব্যতীত) মারা যান। একই সময়ে সারাদেশে ১ হাজার ৮৭৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৮৪২ জন ও ঢাকার বাইরে এক হাজার ৩৪ জন।

গত ২৪ ঘণ্টায় সারা দেশে মোট এক হাজার ৮৪২ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকায় বিভিন্ন হাসপাতাল থেকে ৭১৭ জন এবং সারা দেশের (ঢাকায় ব্যতীত) বিভিন্ন হাসপাতালে থেকে এক হাজার ১২৫ জন ছাড়পত্র পেয়েছেন।

আরও পড়ুন-   উলিপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত

চলতি বছরের চার সেপ্টেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট এক লাখ ৪২ হাজার ৫৮৭ জন। এর মধ্যে ঢাকাতে ৬৫ হাজার ১৪ জন ও সারা দেশে (ঢাকা সিটি ব্যতীত) ৭৭ হাজার ৫৭৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।

চলতি বছরে এ পর্যন্ত মোট এক লাখ ৩২ হাজার ১৫১ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতাল থেকে ৬০ হাজার ২৪১ জন এবং সারা দেশের (ঢাকা সিটি ব্যতীত) বিভিন্ন হাসপাতাল ৭১ হাজার ৯১০ জন ছাড়পত্র পেয়েছেন।

বর্তমানে সারা দেশে মোট ৯ হাজার ৭৩০ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি আছেন। ঢাকাতে ৪ হাজার ২৬৫ জন এবং সারাদেশে (ঢাকা সিটি ব্যতীত) ৫ হাজার ৪৬৫ রোগী হাসপাতালে ভর্তি আছেন।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…