গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

ব্রিকসের নতুন সদস্য হচ্ছে যে ৬ দেশ

Link Copied!

সব জল্পনার অবসান ঘটিয়ে বিকাশমান পাঁচ অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকসের সদস্য হওয়ার জন্য সৌদি আরবসহ ছয়টি নাম ঘোষণা করেছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট এবং বর্তমান ব্রিকস চেয়ারম্যান সিরিল রামাফোসা। এসব দেশগুলো হলো- ইরান, সংযুক্ত আরব আমিরাত, আর্জেন্টিনা, মিশর, ইথিওপিয়া ও সৌদি আরব। ২০২৪ সাল থেকেই ব্লকে যোগ দিতে তাদের আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রিতরা ইতোমধ্যে ব্রিকসে যোগদানের আগ্রহ দেখিয়েছে।- সিএনএন

বৃহস্পতিবার (২৪ আগস্ট) জোটের শীর্ষ সম্মেলনে নতুন সদস্য হিসেবে এসব দেশগুলোর নাম ঘোষণা করা হয়। ২০২৪ সালের ১ জানুয়ারি এ দেশগুলো ব্রিকসে আনুষ্ঠানিকভাবে যোগদান করবে।

এর আগে ব্রাজিল, ভারত, চীন, রাশিয়া এবং দক্ষিণ আফ্রিকাকে নিয়ে গঠিত ব্রিকস জোট। নতুন ছয় দেশ যুক্ত হওয়ায় ১১ দেশের জোটে পরিণত হবে ব্রিকস।

এদিকে, ব্রিকসে বাংলাদেশসহ ২০টি দেশ যোগ দিতে আগ্রহ প্রকাশ করেছিল। এরমধ্যে প্রথম ধাপে ছয়টি দেশকে সদস্যপদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন-   ডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছাড়ালো

ব্রিকসে নতুন সদস্য অন্তর্ভুক্তিতে প্রথমে সম্মত ছিল না ভারত ও ব্রাজিল। কিন্তু চীনের প্রচেষ্টায় তারা এ মনোভাব পরিবর্তন করে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতকাল জানান, জোটে নতুন সদস্য নিতে কোনো আপত্তি নেই তাদের।

এক ভিডিওবার্তায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ব্রিকসের নতুন সদস্যদের অভিনন্দন জানান।

জোটের সম্প্রসারণে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এর আগেও একবার ব্রিকসের সম্প্রসারণ হয়েছিল। ব্রাজিল, রাশিয়া, ভারত এবং চীন মিলে ২০০৯ সালে ব্লকটি গঠন করে। পরের বছর এতে দক্ষিণ আফ্রিকাকে যুক্ত করা হয়েছিল।

ব্রিকস ব্লক বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ৪০ শতাংশকে প্রতিনিধিত্ব করে; যারা বৈশ্বিক জিডিপিতে এক চতুর্থাংশেরও বেশি অবদান রাখেন।

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এই ঘোষণার সময় রামাফোসার পাশে ছিলেন। ইউক্রেন ইস্যুতে আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা থাকায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্মেলনে অংশ নেননি। তার প্রতিনিধিত্ব করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…