গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

ফরিদপুরে জোড়া খুনঃ ৩ জনের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন

Link Copied!

ফরিদপুরের নগরকান্দার মধ্যকাইচাইল মাদরাসা মসজিদে চাচা রওশন আলী (৫২) ও তার ভাতিজা মিরাজুল ইসলাম তুহিনকে (২৫) হত্যার দায়ে তিনজনের মৃত্যুদণ্ড ও দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও পাঁচ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ছয়জনের বেকসুর খালাস দেন আদালত।

রবিবার (২০ আগস্ট) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক জেসমিন আরা এই রায় ঘোষণা করেন।

২০১৯ সালে জেলার নগরকান্দা থানার কাইচাইল গ্রামে জোড়া খুনের মামলার রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হানিফ মিয়া ওরফে হৃদয়, এনামুল হাসান মিয়া ও কাইয়ুম মিয়া। তাঁদের মধ্যে হানিফ ও এনামুল সহোদর। মৃত্যুদণ্ডের পাশাপাশি তাদের এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

এ রায়ে আসামি আউয়াল মোল্লা ও রেজাউল মাতুব্বরকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। পাশাপাশি তাদের ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

খালাস প্রাপ্তরা হলেন- পারভেজ মিয়া, হাফিজুর রহমান ওরফে তুষার মিয়া, তুহিন মিয়া, রবিউল ইসলাম ওরফে মশিউর মিয়া, এম রাজু আহমদ ওরফে কোরবান মিয়া ও শহীদুল ইসলাম ওরফে শহীদ মিয়া।

আরও পড়ুন-   জিয়া, এরশাদ, খালেদা কখনোই গণমানুষের কথা ভাবেনিঃ প্রধানমন্ত্রী

রায়ে বলা হয়েছে, আসামি দুলাল মিয়ার দুই ধারায় ১০ বছর ও সাত বছর করে মোট ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে উভয় সাজা একত্রে চলবে। পাশাপাশি দুই ধারায় মোট ৪০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। আসামি হাবিবুর রহমান ওরফে হাবিব মিয়ার সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। আসামি রিকুল ইসলাম ওরফে রবিন শিকদারের এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। আসামি পাঁচু মিয়ার তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের সাজা ভোগ করতে হবে।

এর আগে ১৩ আগস্ট ট্রাইব্যুনাল উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ এ রায় ঘোষণার জন্য দিন ধার্য ছিল। ওইদিন দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ এর বিচারক অসুস্থ থাকায় ভারপ্রাপ্ত বিচারক আলী হোসেন রায় ঘোষণার জন্য ২০ আগস্ট দিন ধার্য করেন।

২০১৯ সালের ১০ আগস্ট নগরকান্দার মধ্যকাইচাইল মাদরাসা মসজিদে রওশন আলী ও মিরাজুল ইসলাম তুহিনসহ অন্যরা আসরের নামাজ শেষে বের হয়ে মাদরাসা মাঠে আসেন। সেখানে পূর্বপরিকল্পিতভাবে আসামি আউয়াল মোল্লা ও হানিফ মিয়া ওরফে হৃদয়সহ অন্য আসামিরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। আসামি আউয়াল মোল্লার নির্দেশে আসামি হানিফ মিয়া ওরফে হৃদয়সহ অন্য আসামিরা তাদের সঙ্গে থাকা আগ্নেয়াস্ত্র ও শর্টগান দিয়ে গুলি করে। এতে ঘটনাস্থলেই রওশন আলী ও মিরাজুল ইসলাম তুহিন গুলিবিদ্ধ হয়ে মারা যান। গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হন গোলাম রসুল বিপ্লব, গোলাম মাওলাসহ আরও সাত-আটজন।

এ ঘটনায় নগরকান্দা থানায় একটি হত্যা মামলা দায়ের হয়। মামলার তদন্ত শেষে ২০২০ সালের ২২ জুলাই পিবিআই আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। এরপর মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য ঢাকার দ্রুত বিচার ট্রাইবুন্যাল-১ এ পাঠানো হয়। পরে মামলাটি ঢাকার দ্রুত বিচার ট্রাইবুন্যাল-৪ এ বদলি করা হয়। মামলার বিচার চলাকালীন ৩৬ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…