গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

বঙ্গবন্ধুকে হত্যার ষড়যন্ত্রে জড়িতরা এখনো খোলস পরে ঘুরে বেড়াচ্ছেন: প্রাণিসম্পদ মন্ত্রী

Link Copied!

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার ষড়যন্ত্রের সঙ্গে জড়িতদের অনেকেই এখনো খোলস পরে ঘুরে বেড়াচ্ছেন।
জাতীয় শোক দিবস উপলক্ষে সুপ্রিমকোর্ট মিলনায়তনে পিরোজপুর জেলা সমিতির আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে আজ এ মন্তব্য করেন তিনি।
প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার সম্পূর্ণ বিচার এখনো হয়নি। এই হত্যার পেছনে যারা ছিলেন; তাদের বিচার হয়নি। হত্যার ষড়যন্ত্রের সঙ্গে জড়িতদের অনেকেই এখনো খোলস পরে ঘুরে বেড়াচ্ছেন। তাদের বিরুদ্ধে নতুন করে চার্জশিট দিতে কোনো বাধা নেই বলে মনে করেন তিনি।
তিনি বলেন, যারা ’৭১-এ পরাজয় মেনে নিতে পারেননি, তারাই এই হত্যার ষড়যন্ত্র করেছিলেন। জিয়াউর রহমান ছিলেন বঙ্গবন্ধু হত্যার মাস্টারমাইন্ড। খুনিদের সঙ্গে জিয়ার বৈঠক হয়। সেখানে জিয়া বলেছেন, গো অ্যাহেড। পরে খুনিদের নার্সিং করেছেন জিয়া, এরশাদ ও খালেদা। জিয়া মুক্তিযুদ্ধের চেতনাকে বিপরীতমুখী করেছিলেন। আর যারা বলছেন, বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাচ্ছে; তারা জ্ঞানপাপী; তারা পাকিস্তানের দোসর বলে মন্তব্য করেন তিনি।
এতে প্রধান অতিথির বক্তৃতায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক মন্ত্রী আমির হোসেন আমু এমপি বলেন, সাম্প্রদায়িক শক্তি বঙ্গবন্ধুর স্বাধীনতাকে মেনে নিতে পারেনি। মুক্তিযুদ্ধে পরাজিত শক্তি আর আন্তর্জাতিক শক্তি মিলে এই হত্যাকান্ড ঘটিয়েছে। যদি শেখ হাসিনা ক্ষমতায় না আসতেন, তাহলে বিচারের রায় কার্যকর হতো না। তিনি বলেন, এই দুর্দিনেও অন্য দেশের তুলনায় বাংলাদেশ অনেক ভালো আছে। বিভিন্ন সংকটেও শেখ হাসিনার নেতৃত্বে দেশের মানুষ উত্তরণ ঘটিয়েছে।
পিরোজপুর জেলা সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা এম শামসুল হকের সভাপতিত্বে সভায় আরও বক্তৃতা করেন জাতীয় পার্টি জেপির সভাপতি সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, সংসদ সদস্য রুস্তম আলী ফরাজী প্রমুখ।-বাসস

শীর্ষসংবাদ/নয়ন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…