চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও “আগামীর বাংলাদেশ”-এর চেয়ারম্যান মোঃ শাহ আলম হঠাৎ স্ট্রোক করে রাজধানী ঢাকার ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। গত কয়েকদিন আগে হঠাৎ করেই স্ট্রোক করেন তিনি। এর পরই তাকে ওই হাসপাতালে ভর্তি করানো হয়।
পরিবারের সাথে কথা বলে জানাগেছে, তার চিকিৎসার শুরুর পরিস্থিতির থেকে এখন তিনি কিছুটা সুস্থ্যতা বোধ করছেন। তবে তিনি স্বাভাবিকভাবে খাদ্য গ্রহণ করতে পারছেন না।
পরিবার আরও জানিয়েছে, গত কয়েকেদিন ধরে বিভিন্ন সময়ে অনেক মানুষ তার সাথে দেখা করতে আসছেন এবং তার চিকিৎসার ব্যাপারে খোঁজ-খবর রাখছেন।
আরও পড়ুন- ডেঙ্গুতে রেকর্ড ৭ মৃত্যু, একদিনে হাজারের বেশি রোগী
লক্ষ্মীপুর জেলা স্টুডেন্টস এসোসিয়েশন-এর উপদেষ্টা অধ্যাপক শাহ আলম-এর সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে তাঁর সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার এই শিক্ষককে ধানমন্ডির ওই হাসপাতালে তাকে দেখতে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের একসময়ের তুখোড় ছাত্রনেতা শহীদ উদ্দীন চৌধরী এ্যানি।
এর আগে তাকে সস্ত্রীক তাকে দেখতে যান নোয়াখালী কোম্পানীগঞ্জের বিএনপির নেতা ফখরুল ইসলাম। এসময় তিনি শাহ আলমের শারীরিক খোঁজ-খবর নেন এবং কিছু সময় আলাপচারিতা করেন।



