গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

বিএনপি নতুন ষড়যন্ত্রে মেতেছেঃ স্বরাষ্ট্রমন্ত্রী

  • স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

    স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

Link Copied!

এর আগে বিএনপি ষড়যন্ত্র করে ক্ষমতায় এসেছিল। এবং আবারও ক্ষমতায় যাওয়ার জন্য নতুন করে ষড়যন্ত্রের পাঁয়তারা শুরু করেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

মঙ্গলবার (১১ জুলাই) রাজধানীতে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

রাজধানীর কারওয়ান বাজারে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত কর্মীসভায় তিনি আরও বলেন, এখন নাকি দলটি এক দফা কর্মসূচি দিয়ে শেখ হাসিনা সরকারের পতন ঘটাবে। কিন্তু বিএনপির সঙ্গে দেশের জনগণ নেই।

জনগণ তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। জনগণের শক্তির ওপর কোনো শক্তি নেই। এটা আওয়ামী লীগ বিশ্বাস করে। তারই অংশ হিসেবে তারা নির্বাচন নিয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্রে মেতে উঠেছে বলেও এসময় জানান তিনি।

আরও পড়ুন-   ‘১১’শ মানুষ মারা গেছে; কিভাবে জামিন দেই?’

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ সভাপতি শেখ ফজলুর রহমানের সভাপতিত্বে কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরও বলেন, এ ষড়যন্ত্রের মূলে রয়েছে বিএনপি। ৭৫-এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে। ২০১৩ ও ১৪ সালে জ্বালাও পোড়াও করা আন্দোলন দেখেছি। জঙ্গিবাদের উত্থানের কথা সবার মনে আছে। কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে সবাই মিলে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাচ্ছি। কোনো অপশক্তির ষড়যন্ত্র সফল হবে না। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। কোনো ষড়যন্ত্রই উন্নয়নকে বাধাগ্রস্ত করতে পারবে না। সরকার সেভাবেই কাজ করে যাচ্ছে। আগামী নির্বাচনে যদি কারোর ক্ষমতায় আসতে হয় তাহলে জনগণের ভোটে আসতে হবে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…