গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

ভূরুঙ্গামারীতে তারুণ‍্যের সমাবেশ উপলক্ষে লিফলেট বিতরণ মতবিনিময় সভা

Link Copied!

আগামী ১৯ জুন (সোমবার) বগুড়ায় দেশ বাঁচাতে তারুণ‍্যের সমাবেশ উলক্ষে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে লিফলেট বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ জুন) বিকেলে উপজেলা বিএনপি কার্যালয়ে উপজেলা জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সমন্বয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা জাতীয়তাবাদী যুবদলের আহবায়ক রফিকুল ইসলাম শান্ত এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা জাতীয়তাবাদী যুবদলের সভাপতি রায়হান কবির।

আরও পড়ুন-   আবারও ১/১১’র স্বপ্ন দেখছে বিএনপিঃ কাদের

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাদিম আহম্মেদ, এসময় জেলা স্বেচ্ছাসেবক দলের সদস‍্য সচিব আরমান হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি আমিমুল এহসান, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক হাসান জুবায়ের হিমেল, ভূরঙ্গামারী উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস‍্য সচিব আবদুল্লাহ আল মামুন বাবু ও উপজেলা ছাত্রদলের আহবায়ক মিজানুর রহমান মিন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের যুবদল, স্বেচ্ছা সেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ে নেতা কর্মীরা উপস্হিত ছিলেন।

বক্তারা আগামি ১৯ জুন বগুড়ায় অনুষ্ঠিতব‍্য তারুণ‍্যের সমাবেশ সফল করতে দৃঢ় প্রত‍্যয় ব‍্যক্ত করেন। পরে তারা ভূরুঙ্গামারী জামতলা মোড় ও কলেজ মোড়ে পথচারীদের মাঝে লিফলেট বিতরন করেন।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন