জামালপুরের বকশীগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূধর্ব-১৭) ২০২৩ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ জুন) বিকালে বকশীগঞ্জ নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফুন নাহার।
আরও পড়ুন- খালেকে আস্থা খুলনাবাসীর, বরিশাল পেল নতুনমুখ
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) আতাউর রাব্বি, বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সোহেল রানা, মেরুরচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মন্জু, হিন্দু কল্যান সমিতির সাবেক সভাপতি রমেশ কর্মকারসহ আরো অনেকেই।
ফাইনাল খেলায় মেরুরচর ইউনিয়ন পরিষদ একাদশ ৩-০ গোলে বগারচর ইউনিয়ন পরিষদ একাদশকে পরাজিত করেন।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন



