গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

উল্লাপাড়ায় একটি সামাজিক সংগঠনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

Link Copied!

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় “সত্যের পথে গরীব-দুঃখী মানুষের পাশে আলোকিত হবো” সংগঠনের উদ্যোগে ‘গাছ লাগাও-নিজে বাঁচো, প্রকৃতিকে বাঁচাও’ এই শ্লোগানকে সামনে রেখে ২ শতাধিক শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৩০ মে) সকালে স্থানীয় উল্লাপাড়া এইচ.টি ইমাম স্কুল এন্ড কলেজ চত্বরে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ এবং ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

XDurbar দূর্বার 1st gif ad biggapon animation বিজ্ঞাপন এ্যানিমেশন

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এইচ.টি ইমাম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ সিরাজুল ইসলাম, অত্র প্রতিষ্ঠানের স্কাউট শিক্ষক তানজিনা রহমান স্মৃতি, সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ শাহীন রেজা মানিক, প্রচার সম্পাদক মোঃ শাকিল আহমেদ, সাধারণ সম্পাদক ফজলুল করিম, সাংগঠনিক সম্পাদক নিপু প্রমুখ।

আরও পড়ুন-   ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যের ডাক স্বরাষ্ট্রমন্ত্রীর

গাছের চারা বিতরণকালে সংগঠনের সভাপতি শাহীন রেজা মানিক বলেন, গাছ আমাদের পরম বন্ধু। প্রকৃতিতে বনায়নের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। সেই সাথে গাছ কর্তন নয়, গাছ লাগানোর আন্দোলন সামাজিক ভাবে গড়ে তুলতে হবে।

এইচ.টি ইমাম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ সিরাজুল ইসলাম উপস্থিত শিক্ষার্থীদের বলেন, সামাজিক ভারসাম্য রক্ষায় গাছের বিকল্প নেই। একটি গাছ কাটলে পক্ষান্তরে আরো ২টি গান লাগাতে হবে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

 

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…